এক্সপ্লোর

Ind vs Eng: চতুর্থ টেস্টেও বাদ অশ্বিন, ট্যুইটারে ক্ষোভ উগরে দিলেন সমর্থকরা

Ind vs Eng: চতুর্থ টেস্টে চোটের জন্য খেলছেন না ইশান্ত শর্মা ও মহম্মদ শামি। তাঁদের বদলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। কিন্তু স্থান হয়নি অভিজ্ঞ অফস্পিনারের।

ওভাল: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও প্রথম ভারতীয় দলের একাদশে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের। এই নিয়ে টানা ৪ ম্যাচেই ইংল্যান্ড সিরিজে দলে সুযোগ পেলন না অশ্বিন। আর একাদশ ঘোষণা হওয়ার পরে অশ্বিনের নাম না দেখার পরই ক্ষোভ উগরে দিয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। কেন অশ্বিনকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হচ্ছে না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। তালিকায় রয়েছেন টম মুডি, মাইকেল ভনের মতো প্রাক্তন ক্রিকেট তারকারাও। 

চতুর্থ টেস্টে চোটের জন্য খেলছেন না ইশান্ত শর্মা ও মহম্মদ শামি। তাঁদের বদলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। কিন্তু স্থান হয়নি অভিজ্ঞ অফস্পিনারের। এরপরই সোশ্যাল মিডিয়ায় টিম ম্যানেজমেন্টকে প্রশ্নের মুখে ফেলেছেন সবাই। একজন লিখেছেন, 'খুব অবাক হলাম অশ্বিনকে প্রথম একাদশে না দেখে।' প্রাক্তন অজি তারকা ও কোচ টম মুডি ট্যুইটারে লিখেছেন, 'ভারতের প্রথম একাদশে অশ্বিনকে না দেখে অবাক হলাম। আমি মনে করি ২ স্পিনার ও ৩ পেসার নিয়েই খেলা উচিত ছিল। যা রুট করেছে।' বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হর্য ভোগলে তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমি আশা করব ভারতীয় দলের প্ল্যান কাজ করুক। কিন্তু প্রথম একাদশে অশ্বিনকে না দেখে আমি হতভম্ব।'

প্রথম টেস্টের পর ফের চতুর্থ টেস্টে দলে ফিরেছেন শার্দুল। অন্যদিকে গত বছর মেলবোর্ন টেস্টের পর ফের টেস্ট স্কোয়াডে ফিরেছেন উমেশ যাদব। অন্যদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সেরা হয়েছিলেন অশ্বিন। টেস্টে বোলারদের তালিকায় এই মুহূর্তে ২ নম্বরে রয়েছেন তামিল এই স্পিনার। অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন ৪ নম্বরে। কিন্তু তা সত্ত্বেও পরপর ৪ টেস্টেই অশ্বিনকে ছাড়াই প্রথম একাদশ সাজানো হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার সাদা পোশাকের ক্রিকেটে নেমেছিলেন অশ্বিন। সেই ম্যাচেও দলের সেরা পারফর্মার ছিলেন তিনি। 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget