এক্সপ্লোর

Kumble On Jurel: পন্থ নয়, ভবিষ্যতের ধোনি হিসাবে এই তরুণকে বেছে নিলেন কুম্বলে

Dhruv Jurel: পন্থের দুর্ঘটনার পর কে এস ভরত থেকে শুরু করে ঈশান কিষাণ, একাধিক উইকেটকিপারকে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছে। তবে অভিষেক সিরিজেই নজর কেড়ে নিয়েছেন ধ্রুব জুরেল। যা দেখে উচ্ছ্বসিত কুম্বলে।

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্টে তিনি সকলের মন জয় করে নিয়েছেন। কঠিন পরিস্থিতিতে প্রথম ইনিংসে তাঁর ৯০ রানের ইনিংসই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। ম্যাচের সেরাও ঘোষণা করা হয়েছিল তাঁকে। এবার বিরাট সার্টিফিকেট পেলেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। এবং সেই শংসাপত্র দিলেন এমন একজন, যিনি শুধু ভারতের প্রাক্তন অধিনায়কই নন, টিম ইন্ডিয়াকে এক সময় কোচিংও করিয়েছেন। কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে (Anil Kumble)।

এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ঋষভ পন্থ। একটা সময় মনে করা হচ্ছিল যে, পন্থই মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সেরা বিকল্প। ধোনির অবসরের পর সেই শূন্যস্থান পূরণ করার সেরা বাজি পন্থ। পন্থের দুর্ঘটনার পর কে এস ভরত থেকে শুরু করে ঈশান কিষাণ, একাধিক উইকেটকিপারকে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছে। তবে অভিষেক সিরিজেই নজর কেড়ে নিয়েছেন ধ্রুব জুরেল। যা দেখে উচ্ছ্বসিত কুম্বলে।

 

ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে কুম্বলে বলেছেন, 'অবশ্যই ঋষভ পন্থ আছে। আমরা জানি না ও কবে মাঠে ফিরবে। যত তাড়াতাড়ি ফিরবে ততই ঋষভের জন্য ভাল। অবশ্যই ওর মধ্যে সেই মশলা আছে যাতে ভর করে ও ধোনি যে উচ্চতায় পৌঁছেছিল, সেই উচ্চতায় যেতে পারে। তবে ধ্রুব জুরেল দেখিয়েছে যে, ওর শুধু রক্ষণ দৃঢ় তাই নয়, আক্রমণাত্মক ব্যাটিংও করতে পারে। এমনকী, প্রথম ইনিংসেও ভীষণ আত্মবিশ্বাসী দেখিয়েছে। ব্যাটিং অর্ডারের নীচের দিকের ক্রিকেটারদের সঙ্গে ব্যাট করার সময় যেভাবে বড় ছক্কাগুলো মেরেছে। উইকেটের পিছনেও ওর কৃতিত্বকে কুর্নিশ।' 

ভারত বনাম ইংল্যান্ড টেস্টে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে সুনীল গাওস্করও জুরেলকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সানি বলেন, 'ধ্রুব দারুণ ব্যাট করল। তবে ওর কিপিং আমার আরও ভাল লেগেছে। ধ্রুব একজন ঝকঝকে ক্রিকেটার। ওর ক্রিকেটীয় বুদ্ধিমত্তাও প্রশংসনীয়। তাই আমার মতে ভারতীয় ক্রিকেটে আরও একটা মহেন্দ্র সিংহ ধোনি তৈরি হতে চলেছে। আমরা সবাই জানি ধোনি এক ও অদ্বিতীয়। ওর ধারেকাছে কেউ নেই। তবে মনে রাখবেন ধোনি কিন্তু এভাবেই দাপটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা করেছিল।'

আরও পড়ুন: এই প্রাণায়মে ১০ মিনিটেই দূর হবে সারাদিনের ক্লান্তি, শিখে নিলেন সৌরভও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget