এক্সপ্লোর

Sarfaraz Khan Run Out: রান আউট নিয়ে চলছে তোলপাড়, জাডেজাকে নিয়ে কী বললেন 'ভুক্তভোগী' সরফরাজ?

India vs England Rajkot Test: যখন মনে হচ্ছিল যে, সেঞ্চুরির পথে এগোচ্ছেন সরফরাজ, তখনই ছন্দপতন। রবীন্দ্র জাডেজার ভুল ডাকে দৌড়ে রান নিতে গিয়ে রান আউট হলেন। ৬৬ বলে ৬২ রানে থেমে গেল সরফরাজের ইনিংস।

রাজকোট: তাঁর স্বপ্নের দিন। দীর্ঘ অপেক্ষার অবসান। ভারতীয় দলের (Indian Cricket Team) দরজা বারবার তাঁর মুখের ওপর বন্ধ হয়ে গিয়েছে। ঝুড়ি ঝুড়ি রান করেও উপেক্ষিত হতে হয়েছে। অবশেষে বৃহস্পতিবার স্বপ্নপূরণের মুহূর্ত। ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হল সরফরাজ খানের (Sarfaraz Khan)। আর অভিষেকের মঞ্চেই জ্বলে উঠলেন ব্যাট হাতে। মাত্র ৪৮ বলে হাফসেঞ্চুরি। আগ্রাসী ব্যাটিং করে ইংরেজ বোলারদের আতঙ্কিত করে তুলেছিলেন।

কিন্তু শেষটা ভাল হল না। যখন মনে হচ্ছিল যে, সেঞ্চুরির পথে এগোচ্ছেন সরফরাজ, তখনই ছন্দপতন। তাও নিজের ভুলে নয়। রবীন্দ্র জাডেজার ভুল ডাকে দৌড়ে রান নিতে গিয়ে রান আউট হলেন। ৬৬ বলে ৬২ রানে থেমে গেল সরফরাজের ইনিংস। যা দেখে মেজাজ হারালেন রোহিত শর্মা। উত্তেজনায় মাথার টুপি আছড়ে ফেললেন মাটিতে। ভারত অধিনায়ক বুঝেছিলেন, কীভাবে ইংল্যান্ডকে প্রথম দিনই কোণঠাসা করে ফেলার সুযোগ হাতছাড়া হল।

রান আউটের পর থেকে সোশ্যাল মিডিয়ায় জাডেজাকে নিয়ে সমালোচনার ঝড়। সেঞ্চুরি করেও যে ঝড় থামাতে পারেননি জাড্ডু। তবে সরফরাজ সতীর্থের পাশেই দাঁড়াচ্ছেন। প্রথম দিনের খেলার শেষে সরফরাজ বলেছেন, 'মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এটা খেলার অঙ্গ। মাঝে মধ্যে রান আউট হয়। এরকম ঘটনা ক্রিকেট মাঠে ঘটে।'

উল্টে জাডেজার প্রশংসা শোনা গিয়েছে সরফরাজের মুখে। বলেছেন, 'লাঞ্চের সময় ওর সঙ্গে কথা বলেছিলাম। আমি সেই ধরনের ক্রিকেটার যে ব্যাট করার সময় কী হচ্ছে না হচ্ছে তা নিয়ে কথা বলতে ভালবাসি। আমি জাডেজাকে বলেছিলাম ব্যাট করার সময় কথা বলতে। ও আমাকে ভীষণ সাহায্য করেছে আর লাঞ্চের সময় প্রচুর কথাও হয়েছে। ও আমাকে বলেছে অভিষেক ম্যাচে কীরকম অনুভূতি হয় আর ওর নিজের অভিষেকের সময় কী হয়েছিল। আমি একটু স্নায়ুর চাপে ভুগছিলাম। বিশেষ করে প্রথম স্যুইপ শটটা খেলতে গিয়ে যখন মিস করি তখন। জাডেজা আমাকে বলে সময় নিতে এবং তারপরই ব্যাপারটা সহজ হয়ে যাবে। সেটা কাজে লাগানোর চেষ্টা করেছিলাম।'

রান আউট নিয়ে কী কথা হল জাডেজার সঙ্গে? সরফরাজ বলেছেন, 'আমাকে জাডেজা বলল ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি বলি, ঠিক আছে।'

আরও পড়ুন: অভিষেক দেখে কান্না বাবা ও স্ত্রীর, দৌড়ে গিয়ে হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন সরফরাজ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget