এক্সপ্লোর

IND vs SA, 2nd T20: জিতে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য? পেস আক্রমণই স্ট্র্যাটেজি? কেমন হতে পারে আজকের ভারতীয় একাদশ?

IND vs SA T20: টিম কম্বিনেশন বেছে নেওয়া হবে এই সিরিজ থেকেই। এরপরে শুরু আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্য়াচের সিরিজ রয়েছে। তাই হাতে বেশি সময় নেই।

এবেখা: প্রথম টি-টোয়েন্টি ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। আজ দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। ম্যাচটি হবে দক্ষিণ আফ্রিকার (South Africa) এবেখা শহরে। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্য়াচেও বৃষ্টির ভ্রুঁকুটি রয়েছে। তবে আশা করা যাচ্ছে যে এদিনের ম্যাচে পিচে বল গড়াবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ ভারতীয় দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। টিম কম্বিনেশন বেছে নেওয়া হবে এই সিরিজ থেকেই। এরপরে শুরু আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্য়াচের সিরিজ রয়েছে। তাই হাতে বেশি সময় নেই। আজকের ম্যাচে কেমন হতে পারে ভারতীয় একাদশ, দেখে নেওয়া যাক -

এক নজরে সম্ভাব্য ভারতীয় দল- যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, রবীন্দ্র জাডেজা, দীপক চাহার, রবি বিষ্ণোই, অর্শদীপ সিহ, মহম্মদ সিরাজ

ওপেনার: যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড

তিন নম্বরে: ঈশান কিষাণ

মিডল অর্ডার: সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংহ

স্পিনার অলরাউন্ডার: রবীন্দ্র জাডেজা

সিমার: দীপক চাহার, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ

স্পিনার: রবি বিষ্ণোই

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ দল মোট ২৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩ বার জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ১০ বার প্রোটিয়ারা জিতেছে। ১টি ম্য়াচ অমীমাংসিত ছিল। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় দল মোট ৭ ম্যাচ খেলে তার মধ্যে ৫টি ম্য়াচে জিতেছে ও ২টো ম্য়াচ হেরেছে।

দুই দলেরই নতুন ক্রিকেটারদের কাছে নিজেদের প্রমাণ করার মঞ্চ এই সিরিজ। দক্ষিণ আফ্রিকার জার্সিতে মঙ্গলবার দুই পেসারের অভিষেক হতে পারে। বাঁহাতি পেসার নান্দ্রে বার্গার ও ডানহাতি জোরে বোলার ওট্টনিয়েল বার্টমান। ওপেনার ম্যাথু ব্রিৎজ়কে-কে খেলিয়েও দেখে নিতে পারেন প্রোটিয়ারা।

ভারতীয় দলে অবশ্য অভিষেক হয়নি, এমন কোনও ক্রিকেটার নেই। তবে তাঁদের দলে এমন চারজন ক্রিকেটার আছে, যাঁরা ১০টি বা তারও কম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মুকেশ কুমার, মহম্মদ সিরাজ, রিঙ্কু সিংহ ও জিতেশ শর্মা। পরের দুই ম্যাচে যাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ডারবানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। বাকি দুই ম্যাচেও গ্যালারি ভরে যাওয়ারই কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করার আগে ভারতের বিরুদ্ধে সিরিজের এই দুই ম্যাচই আর পাবে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আগে আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন প্রোটিয়ারা। কিন্তু সেটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপ শুরুর ঠিক আগে। দক্ষিণ আফ্রিকার কাছে তাই গুরুত্ব পাবে ঘরোয়া টি-টোয়েন্টি লিগের পারফরম্যান্সও। ঠিক যেমন ভারত নির্ভর করে থাকবে আইপিএল পারফরম্যান্সের দিকে। যা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব।

 

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget