এক্সপ্লোর

India vs South Africa: সেঞ্চুরিয়ন টেস্টের আগের দিন কোচ দ্রাবিড়ের গলায় বিরাটের প্রশংসা

India vs South Africa: সম্প্রতি ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত চরিত্র বিরাট কোহলি (virat kohlli)। নেতৃত্ব বিতর্ক, রান না পাওয়া, বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব সবকিছু মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকা গিয়েছেন।

সেঞ্চুরিয়ন: বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় (rahul dravid)। সম্প্রতি ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত চরিত্রের মধ্যে একজন বিরাট কোহলি (virat kohlli)। নেতৃত্ব বিতর্ক, রান না পাওয়া, বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব সবকিছু মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকা (south africa) সফরে খেলতে এসেছেন বিরাট। প্রথম টেস্ট শুরু আগের দিন বিসিসিআই-এর ওয়েব সাইটে দেওয়া এক সাক্ষাৎকারে দ্রাবিড় বলেছেন, “কোহলির যখন অভিষেক হয় তখন আমি সেখানে ছিলাম। ওর প্রথম টেস্ট ম্যাচের সময়ও আমি ছিলাম এবং ওর সঙ্গে সেই ম্যাচে ব্যাটও করেছি।” ২০১১ সালে প্রথম টেস্টে ওয়েস্ট ইনিংসের বিরুদ্ধে যথাক্রমে ৪ ও ১৫ রান করেন। ২ বারই বিরাটের সঙ্গে ক্রিজে ছিলেন দ্রাবিড়। ভারতীয় দলের হেডস্যার বলেন, “গত ১০ বছরে ক্রিকেটার হিসেবে যে অভাবনীয় উন্নতি করেছে বিরাট, তা না দেখলে বিশ্বাস করা যায় না। ওর পারফরম্যান্সই সে কথা বলে দিচ্ছে। যে ভাবে নেতৃত্ব দিয়েছে তাও অসাধারণ। দলের মধ্যে ফিটনেস এবং শক্তির স্ফূরণ নিয়ে এসেছে ও। ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। এখনও উন্নতি করে চলেছে ও।”

 

ভারত দক্ষিণ আফ্রিকা সফরে আসার পর থেকেই বিভিন্ন সময়ে দ্রাবিড় ও কোহলিকে একফ্রেমে দেখা গিয়েছে। অনুশীলনে কখনো টিপস নিচ্ছেন ব্যাটিংয়ের তো কখন খোশমেজাজে ফুটভলিও খেলছেন। ভারতীয় ক্রিকেট প্রেমীরাও মনে করছেন যে রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে নিজের সেরাটা ঠিক আবার বের করে আনতে পারবেন বিরাট। তেমনই মনে করেন দ্রাবিড়ও। তিনি বলছেন, "ভাল ভাবে প্রস্তুতি নিয়ে ছেলেরা লড়াই করুক, এটাই আমি চাই। এটাই আমি ওদের থেকে আশা করি। জেতার সব থেকে ভাল সুযোগ যেন আমাদের থাকে সেটাই চাই। ফলাফল এমনিই আসবে। সিরিজ জেতা বা হারার চাপ ওদের মাথার উপর দিতে চাই না।"

আসন্ন সিরিজেই অনন্য মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি।  ওভালে শেষবার একসঙ্গে খেলেছেন ভারতীয় দলের এই ২ তারকা পেসার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ২ জনকেই। সেঞ্চুরিয়নে আবার একসঙ্গে দেখতে পাওয়া যাবে হয়ত তাঁদের। ২৪ টেস্টে এখনও পর্যন্ত ১০১ উইকেটের মালিক বুমরা। আর সবচেয়ে অবাক করে দেওয়ার মতো বিষয় হল তার মধ্যে মাত্র ৪ উইকেট এসেছে ভারতের মাটিতে। অর্থাৎ আর ৩ উইকেট পেলেই বিদেশের মাটিতে ১০০ উইকেটের মালিক হবেন বুমরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে অভিষেক হয়েছিল, এবার সেখানেই আরও এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বুমরা। 

অন্যদিকে মহম্মদ শামির সামনেও নজির গড়ার হাতছানি। এখনও পর্যন্ত ১৯৫ উইকেট টেস্টে ঝুলিতে পুরে নিয়েছেন শামি। আর ৫ উইকেট পেলেই কপিল দেব, জাহির খান, ইশান্ত শর্মা ও জাভাগাল শ্রীনাথের পর পঞ্চম ভারতীয় পেসার হিসেবে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget