এক্সপ্লোর

India vs South Africa T20: কবে থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ, কখন, কোথায় দেখবেন?

India vs South Africa: গতকাল প্রোটিয়াদের ভারতে আসার ছবি পোস্ট করা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'টাচডাউন ইন্ডিয়া', অর্থাৎ ভারতে পৌঁছলাম।

মুম্বই: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে চলে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (South Africa Cicket Team) দল। টেম্বা বাভুমার (Temba Bavuma) নেতৃত্বে খেলতে নামবে প্রোটিয়া শিবির। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) খেলবে ২ দল। শুধু টি-টোয়েন্টি সিরিজই নয়। ওয়ান ডে সিরিজেও (One Day Series) তিনটি ম্যাচ খেলবে ২ দল।

ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের সূচি

প্রথম টি-টোয়েন্টি আগামী ২৮ সেপ্টেম্বর। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে ২ দল। সন্ধে ৭.৩০ থেকে খেলা শুরু হবে।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে ২ সেপ্টেম্বর। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ২ দল। সন্ধে ৭.৩০ থেকে খেলা শুরু হবে।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৪ অক্টোবর হবে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে খেলা হবে। এই ম্যাচও সন্ধে ৭.৩০টায় খেলা শুরু হবে।

গতকাল প্রোটিয়াদের ভারতে আসার ছবি পোস্ট করা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'টাচডাউন ইন্ডিয়া', অর্থাৎ ভারতে পৌঁছলাম। দক্ষিণ আফ্রিকার তারকারা যে হোটেলে থাকবেন সেই হোটলের কর্মীদের ছবিতে তাঁদের বরণ করে নেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতে না হতেই আরেক কড়া চ্যালেঞ্জ ভারতীয় দলের জন্য অপেক্ষা করে রয়েছে।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এটাই ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ। এরপরেই অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়ে যাবে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা বহুদিন ধরেই দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত। গতবার নিজেদের ঘরের মাঠেও ভারতকে বিশ ওভারের ফর্ম্যাটে হারিয়েছিল প্রোটিয়ারা। তাই সেই হারের প্রতিশোধ নিতে নিশ্চয়ই বদ্ধপরিকর হবে টিম ইন্ডিয়া। সেই সিরিজে অবশ্য রোহিত শর্মা খেলেননি। তিনি এই সিরিজে খেলবেন। 

নেই হার্দিক-ভুবি

২৮ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ২ অক্টোবর ও ৪ অক্টোবর যথাক্রমে গুয়াহাটি এবং ইন্দোরে সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে অবশ্য ভারতের হয়ে হার্দিক পাণ্ড্য ও ভুবনেশ্বর কুমারকে খেলতে দেখা যাবে না। টি-টোয়েন্টি সিরিজের পর প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলবে ভারত। ৬ অক্টোবর থেকে শুরু সেই সিরিজ। যদিও বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ায় সেই সিরিজে রোহিত, বিরাটদের মতো তারকাদের খেলার সম্ভাবনা নেই। 

আরও পড়ুন: লন্ডনের বিলাসবহুল হোটেল থেকে চুরি ভারতীয় ক্রিকেটারের গয়নার ব্যাগ, নগদ টাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget