এক্সপ্লোর

তৃতীয় ম্যাচ ৫ উইকেটে জিতে টি২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত

মুম্বই: উত্তেজক তৃতীয় তথা শেষ ম্যাচ জিতে টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত। রবিবাসরীয় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ দখল করল ভারত।

সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল। ফলে এদিনের নিয়মরক্ষার ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন হয় ভারতীয় দলে। পেসার জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহলকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁদের বদলে দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর ও মহম্মদ সিরাজ। ওয়াশিংটনের এটাই জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু, প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে চাপে পড়ে যায় লঙ্কাবাহিনী। আসেলা গুণরত্নে (৩৬) এবং দাসুন শানাকা (২৯) দৌলতে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তোলে শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট দখল করেন জয়দেব উনাদকত ও হার্দিক পাণ্ড্য। একটি করে উইকেট দখল করেন ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

জবাবে, ৪ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মেন ইন ব্লু-রা। লক্ষ্য বেশি ছিল না। কিন্তু, শুরুতেই আউট হন লোকেশ রাহুল (৪)। এদিন ভাল শুরু করেও, বেশি রান করতে পারেননি রোহিত শর্মা। ২০ বলে ২৭ রান করেন। রোহিত আউট হওয়ার পর ভারতের ইনিংস টানতে থাকেন মণীশ পাণ্ডে (৩২) ও শ্রেয়স আয়ার (৩০)।

কিন্তু, মাঝের ওভারে রান তোলার গতিও স্লথ হয়ে যায়। বাউন্ডারি হচ্ছিল না একটা সময়ে। ফলে, দ্রুত রান তোলার তাগিদে বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। অবশেষে ধোনি (অপরাজিত ১৬) ও দীনেশ কার্তিক (অপরাজিত ১৮) মিলে বাকি কাজ করে দেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে চামীরা ও শানাকা ২টি করে উইকেট দখল করেন। কিন্তু বাকি বোলাররা তেমন দাগ কাটতে পারেননি।

ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, মহেন্দ্র সিংহ ধোনি, শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট ও মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা দল- নিরোশন ডিকওয়েলা, উপুল থরঙ্গা, কুশল পেরেরা, দানুষ্কা গুণতিলকা, সাদিরা সমরবিক্রমা, আসেলা গুণরত্নে, দাসুন শনাকা, থিসারা পেরেরা (অধিনায়ক), আকিলা ধনঞ্জয়, দুষ্মন্ত চামিরা ও নুয়ান প্রদীপ।

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Argentina vs Egypt: পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার
পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার
ENG vs IND: শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget