এক্সপ্লোর

শুরুতে রাহুল, শেষে শ্রেয়স, বিধ্বংসী ব্যাটিংয়ে অকল্যান্ডে ৬ উইকেটে জয়ী ভারত

ইডেন পার্কে ভারতের লক্ষ্য ছিল ২০৪ রান। এক ওভার বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে গেল বিরাট ব্রিগেড।

অকল্যান্ড: ইডেন পার্কে ভারতের লক্ষ্য ছিল ২০৪ রান। এক ওভার বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে গেল বিরাট ব্রিগেড। সৌজন্যে কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারের বিধ্বংসী ব্যাটিং। ২৭ বলে ৫৬ রানের ইনিংস খেলে মঞ্চ তৈরি করে দিয়ে গিয়েছেন রাহুল। সঙ্গে অবশ্যই বলতে হবে বিরাটের ৩২ বলে ৪৫ রানের ইনিংসের কথাও। তবে শেষে এসে বাজিমাত করলেন ৪ নম্বরের শ্রেষ্ঠ দাবিদার শ্রেয়স আইয়ার। আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক এদিন নায়কোচিত ইনিংস খেলে ভারতকে জয় এনে দিলেন। ২৯ বলে শ্রেয়সের অপরাজিত ৫৮ রানের ইনিংসের সুবাদেই এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। তাঁর ইনিংস সাজানো রয়েছে ৩টি ওভার বাউন্ডারি এবং ৫টি বাউন্ডারিতে।

এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। শুরুটা ভারতের পক্ষে ভাল না হলেও ইডেন পার্কের মতো তুলনায় ছোট মাঠে ২০৩ রানের মধ্যেই নিউ জিল্যান্ডকে আটকে রাখতে পারে ভারতীয় বোলাররা। বিরাট কোহলি নিজেও সেকথা স্বীকার করে নিয়েছেন, কলিন মুনরো (৫৯), কেন উইলিয়ামসন (৫১) এবং রস টেলর (৫৪) যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল স্কোর ২৩০-ও হতে পারে। তবে শেষের দিকে ব্ল্যাকক্যাপসদের ব্যাটিং ঝড় অনেকটাই শান্ত করে দেন যশপ্রীত বুমরাহ।

ব্যাট করতে নেমে শুরুতে রোহিতের উইকেট হারালেও হাল ধরেন রাহুল ও বিরাট। তাঁদের যুগলবন্দিই এগিয়ে নিয়ে যায় ভারতকে। এরপর শ্রেয়সের অনবদ্য ফিনিশে সিরিজের প্রথম ম্যাচেই জয় অর্জন করে নিল ভারত। ম্যাচের নায়ক ম্যাচ শেষে বলে গেলেন, অপরাজিত থেকে দলকে জিতিয়ে আনার আনন্দ একেবারে আলাদা। শ্রেয়সের ব্যাটিংয়ের প্রশংসা করেন সুনীল গাওস্করও।

৫ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে জয়ে এগিয়ে থাকল বিরাট ব্রিগেড। পরবর্তী ম্যাচ রবিবার। ওই ম্যাচও অনুষ্ঠিত হবে এই অকল্যান্ডের ইডেন পার্কেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget