এক্সপ্লোর

কাল মহিলা বিশ্বকাপ ফাইনাল, ইতিহাসের সামনে মিতালিরা

লন্ডন: কপিল দেব ও মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে একই সারিতে বসার সুযোগ মিতালি রাজের সামনে। কাল লর্ডসে ইংল্যান্ডকে হারালেই প্রথমবার মহিলাদের একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যাবে ভারত। এর আগে ২০০৫ সালে ফাইনালে উঠেও, অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। এবার সেমি-ফাইনালে সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই ফাইনালে পৌঁছে গিয়েছেন হরমনপ্রীত কউর, ঝুলন গোস্বামীরা। সেই ম্যাচে ১১৫ বলে ১৭১ রানে অপরাজিত ছিলেন হরমনপ্রীত। মূলত তাঁর এই অসাধারণ ইনিংসের সুবাদেই জয় পায় ভারত। ফাইনালে খালি হারতে ফিরতে নারাজ মিতালিরা। তাঁরা কাপ নিয়েই দেশে ফিরতে চাইছেন। এদিকে, ফাইনালে পৌঁছনোর জন্য মিতালিদের প্রত্যেককে ৫০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই। সাপোর্ট স্টাফদেরও ২৫ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। ফাইনালে জয় পেলে নিশ্চিতভাবেই ভারতের মহিলা ক্রিকেটারদের জন্য আরও বড় পুরস্কার অপেক্ষা করছে। ফাইনালের আগে মিতালি বলেছেন, ‘আমার আর ঝুলনের কাছে এই ফাইনাল বিশেষ ম্যাচ। ২০০৫ সালের দলের আমরা দু জনই এখনও খেলছি। মনে হচ্ছে আমরা আবার ২০০৫ সালে ফিরে গিয়েছি। ফের বিশ্বকাপ ফাইনাল খেলতে নামার আগে আমরা উত্তেজনা অনুভব করছি। আমরা জানতাম এই টুর্নামেন্ট সহজ হবে না। কিন্তু মেয়েরা যেভাবে দলের প্রয়োজনের মুহূর্তে ভাল খেলেছে, তার ফলেই আমরা ফাইনালে উঠতে পেরেছি। আয়োজক দেশের বিরুদ্ধে খেলা সবসময় কঠিন। তবে অস্ট্রেলিয়াকে হারানোর ফলে আমরা সবাই আত্মবিশ্বাসী। ফাইনালে ভাল পারফরম্যান্স দেখাতে পারলে আমরাই জিতব।’ মিতালি এবারের বিশ্বকাপে ধারাবাহিকভাবে রান করছেন। হরমনপ্রীত সেমি-ফাইনালের আগে পর্যন্ত সেভাবে ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু দলের প্রয়োজনের সময় তিনি জ্বলে উঠেছেন। ফাইনালেও একইরকম পারফরম্যান্স দেখাতে তৈরি হরমনপ্রীত। বল হাতে ভাল পারফরম্যান্স দেখাতে তৈরি ঝুলন, রাজেশ্বরী গায়কোয়াড়রা। ফলে ফের বিশ্বজয়ের স্বপ্ন দেখছে দেশ। কাল খেলা শুরু ভারতীয় সময় বিকেল তিনটেয়।

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
FIFA World Cup 2026: মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
Cristiano Ronaldo: 'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি

ভিডিও

Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
Baruipur News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget