এক্সপ্লোর

Intercontinental Cup 2023: কাল থেকে ভারতের মাটিতে ফুটবলের ধুন্ধুমার লড়াই, ইন্টারকন্টিনেন্টাল কাপের সাত-সতেরো

Indian Football Team: প্রায় চার বছর পর ফিরছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। খানিকটা নেহরু কাপের আদলে টুর্নামেন্টটি শুরু হয়েছিল ২০১৮ সালে। আয়োজক ভারতীয় ফুটবল ফেডারেশন।

ভুবনেশ্বর: শুক্রবার থেকে শুরু হচ্ছে ফুটবলের মহাযুদ্ধ। ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup 2023)। প্রথম দিনই মাঠে নামছে ভারত (Indian Football Team)। ওড়িশার বুকে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। প্রতিপক্ষ মঙ্গোলিয়া। টুর্নামেন্টে খেলছে চার দল। ভারতের বাকি ম্যাচ কবে? টুর্নামেন্টের ফর্ম্যাট কী? জেনে নিন ইন্টারকন্টিনেন্টাল কাপের খুঁটিনাটি।

প্রায় চার বছর পর ফিরছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। খানিকটা নেহরু কাপের আদলে টুর্নামেন্টটি শুরু হয়েছিল ২০১৮ সালে। আয়োজক ভারতীয় ফুটবল ফেডারেশন। প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার ভারত ছাড়াও অংশ নিয়েছিল কিনিয়া, নিউজিল্যান্ড ও চিনা তাইপে। টুর্নামেন্টটি হয়েছিল মুম্বইয়ে। ২০১৯ সালে টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল উত্তর কোরিয়া। তারপর কোভিডের জন্য তিন বছর টুর্নামেন্টটি হয়নি। প্রায় চার বছর পর এবার ফিরছে ইন্টারকন্টিনেন্টাল কাপ।

খেলছে কারা?

আয়োজক দেশ ভারত। পাশাপাশি এবারের টুর্নামেন্টে রয়েছে আরও চার দল। লেবানন, মঙ্গোলিয়া ও ভানুয়াতু।

কোথায় হচ্ছে?

এবারের ইন্টারকন্টিনেন্টাল কাপ হচ্ছে ওড়িশার ভুবনেশ্বরে। সব ম্যাচই হবে কলিঙ্গ স্টেডিয়ামে।

কবে টুর্নামেন্ট?

টুর্নামেন্ট শুরু হচ্ছে ৯ জুন। চলবে ১৮ জুন পর্যন্ত।

কোন দলের ফিফা ব়্যাঙ্কিং কেমন?

চার দলের মধ্যে ফিফা ব়্যাঙ্কিংয়ে সবার ওপরে লেবানন। তারাই একমাত্র প্রথম একশোর মধ্যে। লেবাননের ব়্যাঙ্কিং ৯৯। তারপরই রয়েছে ভারত। সুনীল ছেত্রীদের ফিফা ব়্যাঙ্কিং ১০১। ভানুয়াতুর ফিফা ব়্যাঙ্কিং ১৬৪। মঙ্গোলিয়ার ফিফা ব়্যাঙ্কিং ১৮৩।

ফর্ম্যাট কী?

প্রত্যেক দলই একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ফাইনালে খেলবে।

 

টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি

৯ জুন

লেবানন বনাম ভানুয়াতু, বিকেল ৪.৩০

ভারত বনাম মঙ্গোলিয়া, সন্ধ্যা ৭.৩০

১২ জুন

মঙ্গোলিয়া বনাম লেবানন, বিকেল ৪.৩০

ভারত বনাম ভানুয়াতু, সন্ধ্যা ৭.৩০

১৫ জুন

ভানুয়াতু বনাম মঙ্গোলিয়া, বিকেল ৪.৩০

ভারত বনাম লেবানন, সন্ধ্যা ৭.৩০ 

১৮ জুন

ফাইনাল, সন্ধ্যা ৭.৩০

কোথায় দেখা যাবে খেলা?

ইন্টারকন্টিনেন্টাল কাপের সব ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস টু ও স্টার স্পোর্টস টু HD-তে।

মোবাইল স্ট্রিমিং

স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget