এক্সপ্লোর

টি-২০ ফর্ম্যাটে এখন বিশ্বের সেরা বোলার সুনীল নারিন, মত ডেভিড হাসির

আইপিএল-এ কেকেআর-এর হয়ে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সাফল্য পেয়েছেন নারিন।

দুবাই: ওয়েস্ট ইন্ডিজ ও কলকাতা নাইট রাইডার্সের  ‘মিস্ট্রি স্পিনার’ সুনীল নারিনই টি-২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা বোলার। এমনই মত এবারের আইপিএল-এ কেকেআর-এর মেন্টর ডেভিড হাসির। তিনি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘নারিন বিশ্বের সেরা টি-২০ বোলার। যে কোনও পরিস্থিতিতে ও সেরা খেলোয়াড়। সৌভাগ্যবশত ও কেকেআর-এ আছে। ওকে খেলা সবচেয়ে কঠিন।’ কেকেআর-এর হয়ে এখনও পর্যন্ত আইপিএল-এ ১১০ ম্যাচে ১২২টি উইকেট নিয়েছেন নারিন। ২০১২ সাল থেকে কেকেআর-এর হয়ে খেলা শুরু করেন তিনি। শুধু বোলিংই নয়, ব্যাট হাতেও সাফল্য পেয়েছেন এই ক্যারিবিয়ান। তিনি অনেক ম্যাচেই ব্যাটিং ওপেন করতে নেমে ঝড় তুলেছেন। এই অলরাউন্ড এবিলিটির জন্য কেকেআর টিম ম্যানেজমেন্টের কাছে তাঁর গুরুত্ব অনেক বেশি। তবে হাসির মতে, দলের কাছে বোলার নারিনের পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিপক্ষ দল যখন ম্যাচে জাঁকিয়ে বসেছে, সেই সময় যে কয়েকজন বোলারের উপর আমাদের অধিনায়ক দীনেশ কার্তিক ভরসা করতে পারবে, তাদের অন্যতম সুনীল নারিন। আমি নিশ্চিত, ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচগুলিতে জয় এনে দেবে।’ গত মরসুমের আইপিএল-এ ৩৪.৭০ গড়ে ১০টি উইকেট নেন নারিন। তিনি দু’বার কেকেআর-এর হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। এবারও তাঁর উপর ভরসা করছে দল। ২৩ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করছে কেকেআর। প্রথম ম্যাচ থেকেই ছন্দে পাওয়া যাবে নারিনকে, আশাবাদী হাসি।

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget