এক্সপ্লোর

Rahul Chahar on IPL: 'তোর স্পিন আমিই বুঝি না, আর কেকেআর!' রাহুলকে বলেন রোহিত

দলে যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টের মতো ক্রিকেট বিশ্বের সমস্ত ব্যাটসম্যানদের কাছে সম্ভ্রম কুড়িয়ে নেওয়া বোলার। অথচ সেরা বোলিংটা করে গেলেন রাহুল চাহার। চার ওভারে চার উইকেট। শিকারের তালিকায় কারা? নীতিশ রানা, শুভমন গিল, রাহুল ত্রিপাঠি ও ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যান।

চেন্নাই: দলে যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টের মতো ক্রিকেট বিশ্বের সমস্ত ব্যাটসম্যানদের কাছে সম্ভ্রম কুড়িয়ে নেওয়া বোলার। অথচ সেরা বোলিংটা করে গেলেন রাহুল চাহার। চার ওভারে চার উইকেট। শিকারের তালিকায় কারা? নীতিশ রানা, শুভমন গিল, রাহুল ত্রিপাঠি ও ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যান। খরচ করলেন মাত্র ২৭ রান। স্বাভাবিকভাবেই মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের নাটকীয় জয়ের রাতে ম্যাচের সেরার স্বীকৃতি ছিনিয়ে নিয়েছেন রাহুল।

ম্যাচ শেষ হওয়ার পর রাজস্থানের ২১ বছর বয়সী লেগস্পিনার উচ্ছ্বসিত অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে। অধিনায়কের আস্থাই তাঁর সেরাটা বার করে আনছে যে! অল্প রানের পুঁজি, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে হাতে বল তুলে দেওয়ার সময় অধিনায়ক রোহিত শর্মা কী বলেছিলেন? এবিপি লাইভের প্রশ্নে চেন্নাই থেকে জুম কলে মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ লেগস্পিনারের সরল জবাব, 'রোহিত ভাই আমাকে বলেছিল, তোর বলের স্পিন আমিই ধরতে পারি না, তো কেকেআর! সঠিক জায়গায় নির্ভুল লাইন-লেংথে বল করে যা। আমি জানি স্পিনাররাই এই ম্যাচ ঘোরাবে। রোহিত ভাইয়ের এই কথাগুলো খুব উৎসাহিত করেছিল আমাকে।'

ক্রিকেট মাঠে পরিবেশ বাঁচানোর আর্জি, মন জিতলেন রোহিত

অদ্ভুত হেয়ারস্টাইল। মাথায় ছোট ছোট বিনুনির সারি। সাধারণত ক্যারিবিয়ান ক্রিকেটারদের যেরকম হেয়ারস্টাইল দেখা যায়। ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের যে হেয়ারস্টাইল রয়েছে। রাহুলের কথাবার্তা অবশ্য ভীষণ সাদামাটা। আইপিএলের গ্রহে নিজের সারল্য হারাননি। ম্যাচের শেষে উপস্থাপকদের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল, রাহুলকে যা প্রশ্ন করা হবে, সবই যেন হিন্দিতে করা হয়। কারণ, ইংরেজিতে ততটা সড়গড় নন। তবে ব্যাটসম্যানেরা তাঁর ঘূর্ণির সামনে যে একেবারেই স্বচ্ছন্দ নন, মঙ্গলবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে বারেবারে তার প্রমাণ পাওয়া গিয়েছে। ২৪ বলের মধ্যে ১১টি ডট বল করেছেন। হজম করেছেন মাত্র দুটি চার ও একটি ছক্কা।

বলা হয়, যে কোনও স্পিনারের সাফল্যের নেপথ্যে প্রয়োজন হয় অধিনায়কের আস্থার। লেগস্পিনার হলে যা আরও বড় সঞ্জীবনী হয়ে দাঁড়ায়। কারণ, ক্রিকেটবোদ্ধারা বলে থাকেন, লেগস্পিনারের বলের ধাঁচই এমন যে, রান বেশি ওঠে। বাড়ে উইকেট নেওয়ার সুযোগ।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা যে সেই দর্শন সম্পর্কে ওয়াকিবহাল, বলার অপেক্ষা রাখে না। তাই হয়তো প্রশয়ের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর সতীর্থ লেগস্পিনারকে নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গিয়েছে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Waterlogging Problem: দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন পটাশপুর! রাস্তা যেন পরিণত হয়েছে নদীতে
BJP News: 'বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সনিয়া গান্ধী', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget