এক্সপ্লোর

KKR on IPL: জানেন কেন হাফসেঞ্চুরির পর তিন আঙুল দেখিয়েছিলেন রানা?

হাফসেঞ্চুরি সম্পূর্ণ হওয়ামাত্রই গ্লাভস খুলে ফেলেন নীতিশ। তারপর তাঁর হাতের তিনটি আঙুল উল্টো করে ধরে কিছু একটা ইঙ্গিত করেন।

চেন্নাই: আইপিএলে প্রথম ম্যাচ জিতে অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। আর সেই জয়ে ব্যাট হাতে সবথেকে বড় ভূমিকা নিয়েছেন নীতিশ রানা। ৫৬ বলে ৮০ রান করেন তিনি। রবিবার ম্যাচের সেরাও হয়েছেন তিনি। হাফসেঞ্চুরির করার পর তাঁর সেলিব্রেশনকে ঘিরেও চর্চা চলছে।

কেন? কারণ, হাফসেঞ্চুরি সম্পূর্ণ হওয়ামাত্রই গ্লাভস খুলে ফেলেন নীতিশ। তারপর তাঁর হাতের তিনটি আঙুল উল্টো করে ধরে কিছু একটা ইঙ্গিত করেন।

ম্যাচ শেষ হওয়ার পর হরভজন সিংহ মাঠে সতীর্থ রানার কাছে তাঁর ওই সেলিব্রেশনের মর্মার্থ জানতে চান। রানা তাঁকে বলেন, 'আসলে আমাদের বন্ধুদের সকলে ব্রাউন মুণ্ডে বলে একটা পঞ্জাবি গানের ভক্ত। সেই গানেই এরকম একটা দৃশ্য আছে যেটা আমাদের খুব পছন্দের। আমি বন্ধুদের কথা দিয়েছিলাম, আইপিএলে ভাল কিছু করতে পারলে ওভাবে সেলিব্রেট করব। সেটাই করেছি।' এরপর হরভজনের সঙ্গে ব্রাউন মুণ্ডে গানটিও গান নাইটদের জয়ের নায়ক রানা।

গোটা ম্যাচে মাত্র এক ওভারই বল করেছেন হরভজন, তাতেই মুগ্ধ নাইট অধিনায়ক !

রবিবার টস জিতে এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কেকেআরের দুই ওপেনার শুভমন গিল ও শুরুটা ভাল করেন। ওপেনিং পার্টনারশিপে পঞ্চাশ রান উঠে যায়। এরপর শুভমন আউট হলেও থামানো যায়নি রানাকে। ৫৬ বলে ৮০ রান করেন তিনি। দিল্লির ব্যাটসম্যান মারেন ৯টি চার ও ৪টি ছক্কা। তাঁকে যোগ্য সঙ্গত দেন রাহুল ত্রিপঠি। ২৯ বলে ৫৩ রান করেন রাহুল। শেষ দিকে চালিয়ে খেলে ৯ বলে ২২ রান করে অপারিজত ছিলে দীনেশ কার্তিক। ২০ ওভারে কেকেআর তোলে ১৮৭/৬।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনাকে হারায় সানরাইজার্স হায়দরাবাদ। তবে পাল্টা লড়াই শুরু করেন জনি বেয়ারস্টো ও মণীশ পাণ্ডে।  দুজনই হাফসেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত অবশ্য ১৭৭/৫ স্কোরেই আটকে যায় হায়দরাবাদ। ১০ রানে জয়ী হয় কেকেআর। প্রথম ম্যাচেই দু'পয়েন্ট ঘরে তুলেছে কেকেআর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget