এক্সপ্লোর

IPL 2022: এবারের আইপিএলে কেমন হল মুম্বই, ব্যাঙ্গালোর, দিল্লি, গুজরাত, রাজস্থানের জার্সি?

IPL 2022: ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। তার আগে নতুন জার্সির ছবি প্রকাশ করেছে গুজরাত টাইটানস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস।

মুম্বই: আর মাত্র কয়েকদিন। ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল (IPL 2022)। এবারের আইপিএল-এ নতুন দু’টি দল যুক্ত হয়েছে। এই নতুন দু’টি দল হল গুজরাত টাইটানস (Gujarat Titans) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। ১০ দলের এই প্রতিযোগিতা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে। সবাই ব্যাট-বলের লড়াই দেখার জন্য তৈরি হচ্ছেন।

আইপিএল-এর আগে নতুন জার্সির ছবি প্রকাশ করেছে গুজরাত টাইটানস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস।

গুজরাত টাইটানসের পক্ষ থেকে ট্যুইট করে নতুন জার্সি প্রকাশ করা হয়েছে। নতুন জার্সি পরে দেখা যাচ্ছে অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে। আরসিবি-র নতুন জার্সি পরে দেখা যাচ্ছে হর্ষল পটেলকে। মুম্বই ইন্ডিয়ানসের পক্ষ থেকে নতুন জার্সির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে স্টেডিয়াম এবং নতুন জার্সিটি দেখা যাচ্ছে। কোনও ক্রিকেটার এই ভিডিওতে নেই। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকেও জার্সির ছবি ট্যুইট করা হয়েছে। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে একটি ভিডিও ট্যুইট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যুজবেন্দ্র চাহল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগকে।

কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস, পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ এখনও পর্যন্ত নতুন মরসুমের জন্য জার্সি প্রকাশ করেনি।

করোনা আবহে গত দুই মরসুমে আইপিএল-এ বিঘ্ন ঘটেছে। এবার অবশ্য দেশের মাটিতেই হচ্ছে এই প্রতিযোগিতা। মুম্বই (Mumbai) ও পুণেতে (Pune) হবে আইপিএল-এর ম্যাচগুলি। ১০টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে আছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি-তে আছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), পঞ্জাব কিংস (Punjab Kings) ও গুজরাত টাইটানস।

মুম্বই ও পুণেতে হবে লিগ পর্যায়ের ৭০টি ম্যাচ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ২০টি ম্যাচ। ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ২০টি ম্যাচ। ১৫টি ম্যাচ হবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। পুণের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেও হবে ১৫টি ম্যাচ। প্লে-অফ ও ফাইনাল কোথায় হবে, সেটা এখনও পর্যন্ত জানায়নি বিসিসিআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget