এক্সপ্লোর

IPL 2023: ছোটবেলার নায়কই এখন প্রতিপক্ষ! ধোনির কাছে পরামর্শ পেয়ে উচ্ছ্বসিত চন্দননগরের ক্রিকেটার

CSK vs DC: প্রিয় নায়ককে কাছে পেয়ে পরামর্শ নেওয়ার সুযোগও হাতছাড়া করলেন না চন্দননগরের ক্রিকেটার। ধোনির সঙ্গে উইকেটকিপিং নিয়ে কথা বললেন। পেলেন অমূল্য পরামর্শ।

চেন্নাই: ছোটবেলা থেকে যাঁকে আদর্শ মনে করে ক্রিকেট খেলেছেন, তাঁকেই হাতের কাছে পেয়ে গেলেন অভিষেক পোড়েল (Abhishek Porel)। প্রিয় নায়ককে কাছে পেয়ে পরামর্শ নেওয়ার সুযোগও হাতছাড়া করলেন না চন্দননগরের ক্রিকেটার। ধোনির সঙ্গে উইকেটকিপিং নিয়ে কথা বললেন। পেলেন অমূল্য পরামর্শ।

অভিষেক সোশ্যাল মিডিয়ায় ধোনির সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'যখন ছোট ছিলাম, টিভিতে এই লোকটার খেলা দেখতাম। এর চেয়ে ভাল অনুভূতি হয় না। বিশ্বের সেরার কাছে অনেক কিছু শিখলাম'।

বুধবার চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালসের। সেই ম্যাচে অভিষেক খেলেননি। দিল্লি এখন প্রথম একাদশে খেলাচ্ছে ফিল সল্টকে। ধোনিদের কাছে ম্যাচও হেরেছে দিল্লি। তবে কিংবদন্তির কাছে পরামর্শ নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি অভিষেক।

 

দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ২৭ রানে হারিয়ে আইপিএলে (IPL 2023) প্লে-অফের পথে আরও একধাপ এগিয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। দলগতভাবে হলুদ ব্রিগেড আপাতত লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে। কিন্তু দলের ভাল পারফরম্যান্সেও সিএসকে (CSK) সমর্থকদের মনে আক্ষেপ, যদি মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) আরেকটু বেশি সময় ব্যাট করতে দেখা যেত। মাহি এ মরসুমে সিএসকের হয়ে আট নম্বরেই ব্যাট করতে নামছেন। ধোনি কিন্তু উপরে এসে ব্যাট করার বিষয়ে খুব একটা আগ্রহীও নন।

চেন্নাই সুপার কিংস দলে নিজের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে ধোনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শেষে জানান, 'আজ মঈন (আলি) ও জাড্ডু (রবীন্দ্র জাডেজা) টুর্নামেন্টের শেষের দিকে আমরা এগিয়ে আসছি এবং সবাই একটু আধটু ব্যাটিং করারও সুযোগ পাচ্ছে, যেটা খুবই ভাল বিষয়। আমার কাজ কয়েকটা বল খেলে বড় শট মারা। আমাকে আর বেশি ছোটছুটি করিও না। যেটুকু যা বল খেলার সুযোগ পাচ্ছি, তাতেই যতটা সম্ভব দলের হয়ে অবদান রাখতে চাই। আমি আজকাল অনুশীলনও তেমনভাবেই করছি।'

ধোনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আট নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৯ বলে ২০ রানের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এখনও অবধি আটটি ইনিংস খেলে চলতি আইপিএলে ধোনি ৪৮-র গড়ে মোট ৯৬ রান করেছেন। তবে সীমিত সুযোগ পাওয়ায় রানের পরিমানটা কম হলেও তাঁর স্ট্রাইক রেট কিন্তু চমকপ্রদ। ধোনি এবারের আইপিএলে ২০৪.২৫ স্ট্রাইক রেটে নিজের রান করেছেন, যা এক কথায় দারুণ।

আরও পড়ুন: ABP Exclusive: রিঙ্কু ভাই যে কোনও জায়গা থেকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, বলছেন কেকেআরের নতুন অস্ত্র

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget