এক্সপ্লোর

IPL 2023: ইডেনেও কনওয়ের ব্য়াটে ঝড়, আইপিএলে টানা চার ম্যাচে অর্ধশতরান কিউয়ি তারকার

IPL 2023, Davon Conway: চেন্নাই সুপার কিংসের ওপেনার হিসেবে চলতি আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন বাঁহাতি কিউয়ি তারকা। 

কলকাতা: একটা নয়, দুটো নয়..টানা চার ৪টে ম্যাচে অর্ধশতরান। চেন্নাই সুপার কিংসের ওপেনার হিসেবে চলতি আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন বাঁহাতি কিউয়ি তারকা। কেকেআরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সেও ওপেনে নেমে অর্ধশতরানের ইনিংস খেললেন কনওয়ে। ৪০ বলে ৫৬ রানের ইনিংস এদিন খেললেন বাঁহাতি কনওয়ে। ওপেনিংয়ে এদিন রুতুরাজ গায়কোয়াডের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন। ২ জনে মিলে বোর্ডে ৭৩ রান যোগ করেন। 

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতার অধিনায়ক নীতিশ রানা। ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লে-তে ২ রুতুরাজ ও কনওয়ে ২ জনেই ৫৯ রান যোগ করেন। পঞ্চম ও ষষ্ঠ ওভারে পরপর ১৪ রান ওঠে। রুতুরাজ ৩৫ রানে ফিরে গেলেও কনওয়েকে ফেরাতে পারেনি কেকেআর বোলাররা। ৩৪ বলে অর্ধশতরান করেন তিনি। যদিও বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান কনওয়ে। 

এর আগের তিন ম্যাচে কনওয়ে করেছিলেন ৫০, ৮৩, অপরাজিত ৭৭। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৫২.৩৩ গড়ে ৩১৪ রান করে ফেলেছেন। ডু প্লেসির পর দ্বিতীয় ব্য়াটার হিসেবে চলতি আইপিএলে তিনশোর গণ্ডি পেরিয়েছেন। 

বিধ্বংসী রাহানে
চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ১৪তম ওভার। হাই কোর্ট এন্ড থেকে দৌড় শুরু করলেন উমেশ যাদব (Umesh Yadav)। যিনি ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করেন। ডানহাতি পেসারের বল হাত থেকে বেরনো মাত্র অফস্টাম্পের দিকে সরে গেলেন অজিঙ্ক রাহানে। উইকেটকিপারের মাথার ওপর দিয়ে ল্যাপ স্কুপ। বল উড়ে গেল চেন্নাই সুপার কিংস ডাগ আউটের ওপর দিয়ে। দেখে কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। সত্যিই রাহানে তো! মানে অজিঙ্ক রাহানে, মুম্বইয়ের ক্রিকেটার, যিনি ধ্রুপদী ঘরানার ধারক ও বাহক, কপিবুকের বাইরে যাঁকে শট খেলতে দেখা যায় না, তিনিই এমন বিরল কাণ্ড ঘটিয়েছেন!

রবিবাসরীয় ইডেনে এরকম একের পর এক বিস্ময়ের উপকরণ। যেখানে কলকাতা নাইট রাইডার্স হোম ম্যাচ খেলছে। আর গ্যালারি গর্জন করছে, 'সিএসকে... সিএসকে...'। গোষ্ঠ পাল সরণি দিয়ে হেঁটে যেতে গেলে যে শব্দব্রহ্ম শুনে কেউ বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। কলকাতাতেই আছেন তো! নাকি মেরিনা বিচের ধার ধরে হাঁটছেন!

কেকেআর শিবিরে একটা অভিশাপ বারবার তাড়া করে ফেরে। কোনও ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হলে অন্য দলে গিয়ে ম্যাচের পর ম্যাচ জিতিয়ে দেন। সূর্যকুমার যাদবকে দেখুন। শুভমন গিলকে দেখুন। কুলদীপ যাদবেরও পুনর্জন্ম হয়েছে দিল্লি ক্যাপিটালসে গিয়ে।

 

সেরা শিরোনাম

India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget