এক্সপ্লোর

IPL 2023: গুরবাজের কাছে আফগান ভাষা শিখতে চান আরসিবি বধের নায়ক শার্দুল

Shardul Thakur Rahmanullah Gurbaz: আরসিবিকে হারানোর পর খোশমেজাজে আড্ডা দিলেন সেই রহমনুল্লাহ গুরবাজ ও শার্দুল ঠাকুর। আইপিএলের ওয়েবসাইটে সেই কথোপকথনের ভিডিও শেয়ার করা হয়।

কলকাতা: একজন আইপিএল (IPL) অভিষেকের পর থেকেই নজর কেড়ে চলেছেন। আর একজন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB vs KKR) বিরুদ্ধে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। ইডেনে (Eden Gardens) আরসিবিকে হারানোর পর খোশমেজাজে আড্ডা দিলেন সেই রহমনুল্লাহ গুরবাজ ও শার্দুল ঠাকুর। আইপিএলের ওয়েবসাইটে সেই কথোপকথনের ভিডিও শেয়ার করা হয়।

আড্ডার শুরুতেই শার্দুল গুরবাজের কাছে জানতে চান, আইপিএলে এখনও পর্যন্ত কীরকম অভিজ্ঞতা? গুরবাজ বলেন, 'আমি খুব খুশি। রোমাঞ্চকর অভিজ্ঞতা।' শার্দুল এরপর বলেন, 'আইপিএলকে বলা হয় বিশ্বের সেরা টুর্নামেন্ট। তুমি দুটো ম্যাচে এত ভাল ব্যাটিং করলে। রোজার উপবাস রেখে এত ভাল ব্যাটিং কীভাবে?'

গুরবাজ বলেন, 'আমি স্নায়ুর চাপে ভুগছিলাম। এত মানুষ। শুরুর দিকে স্নায়ুর চাপ ভালমতোই ছিল। তবে কোচ ও টিম ম্যানেজমেন্ট পাশে ছিল। আমাকে সবাই সমর্থন করেছিলেন।' পাল্টা জানতে চান, 'আমাকে বলো, তুমি কী করে পরিস্থিতি সামলালে? কীভাবে এই মাঠে অত বড় বড় ছক্কা মারলে?'

শার্দুল বলেন, 'স্কোরকার্ড দেখলে নিঃসন্দেহে মনে হবে চাপের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এই পরিস্থিতির জন্যই প্র্যাক্টিস করি। প্রস্তুতি নিই। আমি খুশি যে দলের প্রয়োজনে চাপের মুখে এরকম পারফর্ম করতে পেরেছি। ঠিকই বলেছো যে, এই পরিস্থিতিতে কোচ, টিম ম্যানেজমেন্টের সমর্থন বিরাট ব্যাপার।'

গুরবাজ বলেন, 'বীরেন্দ্র সহবাগের মতো কিংবদন্তি তোমার প্রশংসা করে ট্যুইট করেছেন। কী অনুভূতি?' ম্যাচের নায়ক শার্দুল বলেন, 'আমি একটা কথাই বলব (হাত জোড় করে) পাজি, আপনার কাছেই তো শিখেছি। ক্লিন হিটিংয়ের গুরু আপনি। পেসারদের আপনার চেয়ে ভাল কে আক্রমণ করতে পারে। আপনাকে দেখে দেখেই তো শিখেছি।'

এরপরই শার্দুল আবদার করেন, আফগান ভাষা শেখানোর। বলেন, 'তুমি আমাকে আফগানিস্তানের কিছু কথা শেখাও। আমি চেষ্টা করি। সকলেই শুনবেন।' গুরবাজ বলেন, 'সংগে মানানা, মানে কেমন আছো?' তাঁর শেখানো বুলি আওড়ে শার্দুল বলেন, 'সংগে মানানা।' গুরবাজ বলেন, 'আমি একটু একটু হিন্দি জানি। আরও শিখে নেব।'

শার্দুল বলেন, 'আমাদের টিম মালিক পাঠান, রাহুল, নাম তো শুনাগি হোগা। শাহরুখ খান মাঠে হাজির ছিলেন। এত বড় তারকা। দর্শকরা তাঁর জন্যও চিৎকার করছিল। দেখা করে কেমন লাগল?'

গুরবাজ বলেন, 'এটুকু বলতে পারি আমার কাছে ভীষণ আলাদা মুহূর্ত। আমি দীর্ঘদিন ধরে ওঁর বিরাট ভক্ত। ওঁর সিনেমা দেখেছি। অবশেষে ওঁর সঙ্গে দেখা করে মনে হচ্ছে স্বপ্ন সত্যি হল। ওঁর সামনে খেলা ও কেকেআরকে জেতানো বিরাট ব্যাপার। আশা করছি আরও ভাল খেলব। খুব ভাল লেগেছে। আশা করছি পাঠান (নিজে) আরও অনেক কিছু করবে।' শার্দুল শেষ করেন, 'হাফসেঞ্চুরির জন্য অভিনন্দন। আরও অনেক ইনিংস অপেক্ষা করে রয়েছে।'

আরও পড়ুন: ইডেনে এসআরকে ম্যানিয়া! পরাজিত কোহলিকে 'ঝুমে জো পাঠান'-এর তালে নাচালেন শাহরুখ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget