এক্সপ্লোর

IPL 2023: রেকর্ড গড়ার দিনেই পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে চলে গেলেন চাহাল

IPL 2023: চলতি টুর্নামেন্টে আরসিবি অধিনায়ক প্রথম থেকেই ব্যাটারদের তালিকায় সর্বাধিক রানের মালিক। অরেঞ্জ ক্য়াপের দৌড়েও সবার আগে রয়েছেন।

কলকাতা: আইপিএলে রেকর্ড গড়ার দিনেই পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে শীর্ষে চলে গেলেন যুজবেন্দ্র চাহাল। মহম্মদ শামিকে টপকে এখন চাহালই তালিকায় সবার আগে। ঝুলিতে চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ২১ উইকেট পুরে নিয়েছেন তারকা। এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন চাহাল। ৩৫৫ রান খরচ করে ২১ উইকেট ঝুলিতে পুরেছেন রাজস্থান রয়্যালসের স্পিনার। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শামির ঝুলিতে রয়েছে ১৯ উইকেট। ১১ ম্যাচে ১৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন রশিদ খান। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তুষার দেশপাণ্ডে। তিনি ১২ ম্যাচ খেলে ১৯ উইকেট ঝুলিতে পুরেছেন। ১১ ম্যাচে ১৭ উইকেট ঝুলিতে পুরে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন পীযূশ চাওলা। 

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে খেলতে নেমে রাজস্থান রয়্যালস জয় ছিনিয়ে নেয়। সেই ম্যাচেই বল হাতে ৪ ওভারে ২৫ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন চাহাল। তিনি ফেরান ম্যাচে বেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিংহ ও শার্দুল ঠাকুরকে। এর সঙ্গে সঙ্গেই শামিকে টেক্কা দিয়ে শীর্ষে চলে যান চাহাল। 

তবে এই দিনেই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারিও হয়ে গেলেন তারকা লেগস্পিনার। নীতীশকে ফেরানোর সঙ্গে সঙ্গে আইপিএলে ১৮৪ শিকার হয়ে গেল চাহালের। ভেঙে দিলেন ডোয়েন ব্র্যাভোর রেকর্ড। চাহালই এখন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি।

নিঃশব্দ ঘাতক। যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) জন্য হয়তো এই তকমাটাই প্রযোজ্য। সুনীল নারাইনের (Sunil Narine) মতো তাঁকে নিয়ে আইপিএলে (IPL 2023) জয়োধ্বনি নেই। লাসিথ মালিঙ্গার মতো প্রচারের আলোয় থাকেন না। তবু বল হাতে কামাল করে চলেছেন যুজবেন্দ্র চাহাল। চলতি আইপিএলে তাঁর ১২ উইকেট হয়ে গেল। তিনিই এখন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি। ডোয়েন ব্র্যাভোর আইপিএলে ১৮৩ উইকেট রয়েছে। একটা সময় তিনিই ছিলেন শীর্ষে ।চাহাল সেই রেকর্ড ভেঙে দিলেন। 

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক উইকেট নিলেই মাইলফলক স্পর্শ করার হাতছানি ছিল রাজস্থান রয়্যালসের স্পিনারের সামনে। সেই পরীক্ষায়য় উত্তীর্ণ হলেন চাহাল।

বদলে গিয়েছে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) উইকেট। যে মাঠে এক সময় স্পিনারদের বল ছোবল মারত, সেখানে এখন পেসারদের রমরমা। বল পড়ে সাঁ সাঁ যায়। গতির সঙ্গে সঙ্গে রয়েছে বাউন্সের দোসরও।

একমাত্র ব্যতিক্রম চার নম্বর পিচ। যে বাইশ গজে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR vs PBKS)। যে উইকেটে অনেকটা পুরনো ইডেনের ছোঁয়া। যেখানে বল পড়ে কিছুটা থমকে আসছে। বল ঘুরছে। যে বাইশ গজে ছড়ি ঘোরাচ্ছেন স্পিনাররা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী বল হাতে নাকানিচোবানি খাইয়েছিলেন। নাইট শিবির থেকেও বলা হয়েছিল যে, পাঞ্জাবের ইনিংস ১৭৯ রানে আটকে দিতে পারাটাই জয়ের রাস্তা গড়ে দিয়েছিল।

 

সেরা শিরোনাম

Germany Football: বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?
বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?
Cristiano Ronaldo: বিশ্বকাপ শেষেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর? জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
বিশ্বকাপ শেষেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর? জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
Portugal vs Croatia Highlights: নক আউটে প্রথম গোল রোনাল্ডোর, রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের সামনে পর্তুগাল
নক আউটে প্রথম গোল রোনাল্ডোর, রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের সামনে পর্তুগাল
FIFA World Cup 2026: ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'
ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget