এক্সপ্লোর

Purple Cap: ওভারপ্রতি দিচ্ছেন ১১ রানেরও বেশি, তবু পার্পল ক্যাপের দৌড়ে চমক ধোনির তরুণ তুর্কি

IPL 2023: ষোড়শ আইপিএলে পার্পল ক্যাপের (Purple Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি উইকেট?

কলকাতা: ওভার প্রতি খরচ করেছেন ১১ রানেরও বেশি। তবু এবারের আইপিএলে (IPL) চমক তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। মহেন্দ্র সিংহ ধোনির দলের তরুণ পেসার ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন। তাঁর দখলেই পার্পল ক্যাপ।

টুর্নামেন্টের মাঝপর্বে এসে বোঝাই দায় যে, শেষ পর্যন্ত কার মাথায় উঠবে পার্পল ক্যাপ। পার্পল ক্যাপের দৌড়ে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই হয়েছে। প্রায় মাঝপথে আইপিএল (IPL 2023)। পয়েন্ট টেবিলে যেমন চলছে সাপ-লুডোর খেলা তেমনই জমে উঠছে উইকেট দখলের লড়াই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সংক্ষেপে আইপিএল (IPL)। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা টুর্নামেন্ট মনে করা হয়। বিভিন্ন দেশের ক্রিকেটারেরা যে টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন। জন্ম ২০০৮ সালে। আর শুরুর বছর থেকেই ব্যাট-বলের রোমহর্ষক প্রতিদ্বন্দ্বিতা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের রোমাঞ্চকে আরও উত্তেজক করে তুলতে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি বিশেষ পুরস্কার দিয়ে থাকে আইপিএলে। অরেঞ্জ ক্যাপ। যা দেওয়া হয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে। আর পার্পল ক্যাপ। যা পান সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার।

ষোড়শ আইপিএলে পার্পল ক্যাপের (Purple Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি উইকেট?

সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন চেন্নাই সুপার কিংসের তুষার দেশপাণ্ডে। বেগুনি টুপি দখলের লড়াই চলছে হাড্ডাহাড্ডি। ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। তিনি পার্পল ক্যাপের দৌড়ে দুই নম্বরে। ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন মহম্মদ সিরাজ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার ওভার প্রতি মাত্র ৭.৩১ রান খরচ করেছেন। ৮ ম্যাচে সমসংখ্যক উইকেট রয়েছে রশিদ খানেরও। তবে ইকনমি রেট বেশি হওয়ার তিনি সিরাজের চেয়ে এক ধাপ পিছিয়ে, চার নম্বরে রয়েছেন। এবারের আইপিএলে একমাত্র হ্যাটট্রিক করা বোলার রশিদের সামনে সুযোগ রয়েছে সিরাজকে পরের ম্যাচেই টপকে যাওয়ার। 

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

৯ ম্যাচে ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন আর অশ্বিন। রাজস্থান রয়্যালসের স্পিনারও রয়েছেন পার্পল ক্যাপের দৌড়ে। পীযূষ চাওলা, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী - আরও চার বোলারের ঝুলিতে ১৩টি করে উইকেট থাকলেও ইকনমি রেট বেশি হওয়ায় ছয়, সাত, আট ও ন'নম্বরে রয়েছেন তাঁরা। ৯ ম্যাচে ১২ উইকেট নিয়ে তালিকার দশ নম্বরে যুজবেন্দ্র চাহাল।

 

আরও পড়ুন: রেকর্ড রান তাড়া করে ওয়াংখেড়েতে মুম্বইয়ের জয়, ধোনিদের হার, আইপিএলের সেরা খবরের একঝলক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget