এক্সপ্লোর

IPL 2023: আইপিএলের মঞ্চ মাতিয়েও জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে নিরুত্তাপ রিঙ্কু সিংহ

Rinku Singh: এ মরসুমে ৪৭৪ রান করেছেন রিঙ্কু সিংহ, যা আইপিএল ইতিহাসে এক মরসুমে পাঁচ বা তাঁর নীচে ব্যাটে নেমে কোনও ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ রান।

কলকাতা: শনিবার লখনউ সুপার জায়ান্টসের ও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মধ্যে এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। এই ম্যাচে ফের একবার ব্যাট হাতে এক চোখধাঁধানো ইনিংস খেললেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। কেকেআরকে জেতাতে না পারলেও, ৩৩ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংসে খেলেন রিঙ্কু। তাঁর দুরন্ত ইনিংসে মন্ত্রমুগ্ধ গোটা বিশ্ব।

নিরুত্তাপ রিঙ্কু

বিভিন্ন মহল থেকে রিঙ্কু সিংহকে জাতীয় দলে সুযোগ দেওয়ার ডাকও আসছে। তবে এ বিষয়ে রিঙ্কু নিজে নিরুত্তাপ। বরং দুর্দান্ত এক আইপিএল মরসুম খেলতে পারায় তিনি সন্তুষ্ট। রিঙ্কু বলেন, 'এমন একটা মরসুম খেলতে পেরে দারুণ লাগছে। ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে আমি তেমন কিছু ভাবছি না। বাড়ি ফিরে আমি আবার এতদিন পর্যন্ত নিয়মিতভাবে যা করে এসেছি, যেমন প্রতিদিন অনুশীলনে যাওয়া, জিম করা, এগুলোই করব। আমার নিজের কাজটা করে যাওয়াটাই লক্ষ্য।'

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচ ছক্কার ইনিংস যে তাঁর পরিচিতি অনেকটাই বাড়িয়ে দিয়েছে, তা অকপটে স্বীকার করে নিচ্ছেন রিঙ্কু। 'আমি পরিবার দারুণ খুশি। লোকজ এর আগে আমাকে চিনত বটে। তবে শেষ কয়েকটি ইনিংস খেলার পরে লোকজন আমায় জানছেও। গুজরাতের বিরুদ্ধে ওই পাঁচ ছক্কার ইনিংসের পর থেকে লোকজন আমাকে অনেক বেশি সম্মান করতে শুরু করতে শুরু করেছে এবং অনেক বেশি লোকজন আমাকে চিনেওছে।' বলেন রিঙ্কু।

রিঙ্কুর ইতিহাস

প্রসঙ্গত, লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে কেকেআরকে জেতাতে না পারলেও এক সর্বকালীন ইতিহাস গড়ে ফেললেন নাইট তরুণ রিঙ্কু সিংহ। তিনি এ মরসুমের ১৪ ম্যাচে ৫৯.২৫ গড়ে ও ১৪৯.৫২ স্ট্রাইক রেটে মোট ৪৭৪ রান করেছেন। গোটা টুর্নামেন্টে তিনি পাঁচ বা তাঁর নীচেই ব্যাট করেছেন। এত নীচেব্যাট করে আইপিএলের ইতিহাসে আর কেউ এত রান করেননি। রিঙ্কু প্রাক্তন এক কেকেআর তারকার রেকর্ডই ভাঙলেন। বছর পাঁচেক আগে দীনেশ কার্তিক কেকেআরের হয়ে খেলাকালীন ৪৭২ রান করেছিলেন। রিঙ্কু তাঁর রেকর্ড ভেঙে দিলেন। 

রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ লখনউ অধিনায়ক ক্রুণাল পাণ্ড্যও (Krunal Pandya)। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই গোটা বছরটাই রিঙ্কুর জন্য দুর্দান্ত কেটেছে। ও যতক্ষণ ক্রিজে রয়েছে, ততক্ষণ সবকিছুই সম্ভব। আজকে ও আ‌বারও তা প্রমাণ করল। সত্যি বলতে ডেথ ওভারে নিখুঁতভাবে পরিকল্পনা বাস্তবায়িত করাটাও বেশ চাপ।'

আরও পড়ুন: বাড়ির মূল দরজায় রাখুন এই জিনিসগুলি, ধনদেবী লক্ষ্মীর মিলবে দেখা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget