এক্সপ্লোর

Rohit Sharma: জন্মদিনে এ কী করলেন রোহিত! ভক্তের ফোন নিয়ে চলে যাচ্ছিলেন?

IPL 2023: রোহিত সেলফি তোলার পর হইচইয়ের মধ্যে ভুলে যান যে, ভক্তকে ফোনটা ফেরত দিতে হবে। তিনি ফোন নিয়েই সিঁড়ি পেরিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন।

মুম্বই: একে জন্মদিন। তার ওপর মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হিসাবে দশ বছর পূর্তি। উপরি পাওনা, ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ২ পয়েন্ট পকেটে ঢোকানো। রোহিত শর্মাকে ঘিরে যে ভক্তদের উন্মাদনার পারদ তুঙ্গে থাকবে, সেটাই স্বাভাবিক।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের শেষে রোহিত শর্মার (Rohit Sharma) কাছে সেলফি তোলার আবদার জানান ভক্তরা। রোহিতও হতাশ করেননি। তিনি হাসিমুখে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েন। কিন্তু সমর্থকেরা ছিলেন নেটের ওপাড়ে।  হাত বাড়িয়ে কেউই সেলফি তুলতে পারছিলেন না। তখন রোহিতই এক ভক্তের হাত থেকে মোবাইল ফোন নেন। সেলফি তোলেন। বেশ খোশমেজাজেই ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

কিন্তু বিভ্রাট এর পরেই। রোহিত সেলফি তোলার পর হইচইয়ের মধ্যে ভুলে যান যে, ভক্তকে ফোনটা ফেরত দিতে হবে। তিনি ফোন নিয়েই সিঁড়ি পেরিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন। তখন সেই ভক্ত রীতিমতো চিৎকার করে বলেন, 'মেরা ফোন...'। রোহিত নিজের ভুল বুঝতে পারেন। হেসে ভক্তের হাতে ফোন ফেরত দিয়ে যান।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

পরে মুম্বই ইন্ডিয়ান্স তাদের সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার ভিডিও পোস্ট করে। সঙ্গে মজা করে লেখে, 'আরে রো ভাই, ফোন তো দেতে যাও'। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

 

ওস্তাদের মার শেষ রাতে। প্রবাদটাই সত্যি হয়ে গেল ওয়াংখেড়েতে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করতে নেমে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। একটা সময় ম্যাচ হাতের থেকে বেরিয়ে গেছে, এমন জায়গা থেকেই ১৪ বলে অপরাজিত ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে নায়ক হয়ে গেলেন টিম ডেভিড। রোহিত শর্মার জন্মদিন তাঁকে জয় উপহার দিতে চেয়েছিল মুম্বই শিবির। আর ঠিক সেটাই করলেন তাঁরা। তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেল মুম্বই।

নিজের জন্মদিন বলে কথা। তাও আবার আইপিএলের ইতিহাসে হাজারতম ম্যাচ। স্মরণীয় বলে কথা। কিন্তু এমন ম্যাচ স্মরণীয় করে রাখতে পারলেন না ব্য়াটার রোহিত। ২১৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৩ রান করেই সন্দীপ শর্মার বলে বোল্ড হয়ে ফেরেন হিটম্যান। ২৩ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন ঈশান কিষাণ। সূর্যকুমার যাদব ও ক্যামেরন গ্রিন মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ২৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। ৪টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৪ রান করেন গ্রিন। তবে ম্যাচ তখনও ছিল রাজস্থানের দখলেই। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৭ রান। কঠিন কাজটি সহজ করে দেন রাজস্থান বোলার জেসন হোল্ডারই। পরপর তিনটি ফুল টস, আর সেই সুযোগ হাতছাড়া করেননি টিম ডেভিড। তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়েই ম্যাচের যবনিকা টেনে দেন তিনি। ২টো বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকিয়ে ৪৫ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। তিলক ভার্মা ২১ বলে ২৯ রান করে অপরাজিত থেকে যান। রাজস্থান বোলারদের মধ্যে ২টো উইকেট নেন অশ্বিন। ১টি করে উইকেট নেন বোল্ট ও সন্দীপ শর্মা। তবে চাহাল ৩ ওভারে ৩২ রান খরচ করলেও কোনও উইকেট পাননি। 

আরও পড়ুন: রেকর্ড রান তাড়া করে ওয়াংখেড়েতে মুম্বইয়ের জয়, ধোনিদের হার, আইপিএলের সেরা খবরের একঝলক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget