এক্সপ্লোর

IPL 2023: গুজরাত ম্যাচের আগে খোশমেজাজে মুম্বই শিবির, আকাশপথেই তিলকের সঙ্গে দুষ্টুমি সূর্যকুমারের

Mumbai Indians: আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স।

আমদাবাদ: আইপিএলের এলিমিনেটরে (IPL 2023) লখনউ সুপার জায়ান্টসকে ৮১ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পাঁচ বারের রেকর্ড চ্যাম্পিয়নদের সামনে ষষ্ঠবার খেতাব জয়ের হাতছানি রয়েছে। আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পল্টনরা। সেই ম্যাচের আগে সদলবলে আমদাবাদ পৌঁছে গিয়েছে গোটা মুম্বই দল।

এর আগে চেন্নাইয়ে এলিমিনেটরে লখনউয়ের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখান থেকেই বিমানে করে আমদাবাদের উদ্দেশে রওনা দেন রোহিত শর্মারা। এই বিমানে থাকাকালীনই আকাশপথে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ঘুমন্ত তিলক ভার্মার (Tilak Verma) সঙ্গে একটি মজার কাণ্ড ঘটান। তিলক কার্যত হা করেই নিদ্রামগ্ন ছিলেন। সেইসময় বিমানসেবিকার থেকে এক টুকরো লেবু নিয়ে, তিলকের মুখে সেই লেবুর রস চিপে যান। সঙ্গে সুঙ্গে ঘুমন্ত তিলক জেগে উঠেন। ঘটানার আকস্মিকতায় তিলক তো বটেই, গোটা মুম্বই দলই বেশ চমকে যায়। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে ঘটনার ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, যা ইতিমধ্যেই বেশ ভাইরালও হয়েছে।

 

রোহিতের প্রশংসায় পাঠান

আইপিএলের (IPL 2023) ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। এখনও পর্যন্ত তাঁর নেতৃত্বেই মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল খেতাব ঘরে তুলেছে। এবার আরও একবার ট্রফি জয়ের হাতছানি। আর মাত্র ২ টো ম্যাচ। আর তা জিতলেই রোহিত শর্মা (Rohit Sharma) অধিনায়ক হিসেবে হাফ ডজন বার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে ফেলবেন। রোহিতের ক্যাপ্টেন্সির প্রশংসায় এবার ইরফান পাঠান। প্রাক্তন এই বাঁহাতি তারকা পেসার মনে করেন যে রোহিতের ক্যাপ্টেন্সির অবদান অনেকটাই রয়েছে মুম্বইয়ের কোয়ালিফায়ারে পৌঁছোনোর ক্ষেত্রে। 

সম্প্রচারকারী চ্য়ানেলের হয়ে এক সাক্ষাৎকারে পাঠান বলেন, 'রোহিত শর্মা আরও একবার অধিনায়ক হিসেবে দুর্দান্ত একটা মরসুম কাটিয়ে ফেলল। টুর্নামেন্টের শুরুর দিকে ওকে কিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল। যশপ্রীত বুমরা চোটের জন্য ছিটকে গিয়েছিল। জোফ্রা আর্চার ফর্ম ও ফিটনেস ইস্যুতে ভুগছিলেন। কিন্তু সেখান থেকে দারুণভাবে সামলে নিয়েছে রোহিত। প্রথমে দলকে এলিমিনেটরে তুলেছে। এরপর কোয়ালিফায়ারেও নিয়ে গেল। আশা করি আগামী ২ ম্য়াচেও সাফল্য পাবে।' পাঠান আরও বলেন, 'রোহিত এর আগেও অনেক ম্য়াচে নিজের মাথা খাটিয়ে দলকে পরিচালনা করেছে। পেশাদার অধিনায়ক হিসেবে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে ওস্তাদ ও। চলতি আইপিএলেও এরকম কিছু পরিস্থিতিতে রোহিতকে দুর্দান্ত কিছু সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে।'

আরও পড়ুন: মহিলারা ৩০ পার করলে এই টেস্টগুলো অবশ্যই করুন

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget