এক্সপ্লোর

KS Bharat in KKR: নিলামে খাতা খুলল কেকেআর, ঋদ্ধির শহরে খেলবেন কে এস ভরত

IPL Auction 2024: সেক্ষেত্রে ব্যাক আপ উইকেট কিপার হিসেবে ভরতকে দলে রাখল কেকেআর। চেতন সাকারিয়া রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে খেলেছিলেন। 

দুবাই: হাতে ৩২.৭০ কোটি টাকা নিয়ে নিলামের টেবিলে বসেছে কেকেআর (KKR) ফ্র্যাঞ্চাইজি। কিন্তু প্রথম দুটো সেটে একজন প্লেয়ারকেও দলে নেয়নি কেকেআর। অবশেষে তাঁরা খাতা খুলল। মাত্র ৫০ লক্ষ টাকা বেস প্রাইসে কে এস ভরত ও চেতন সাকারিয়াকে দলে নিল নাইট ফ্র্যাঞ্চাইজি। কেকেআর শিবিরে উইকেট কিপার ব্যাটার হিসেবে রয়েছেন রহমনউল্লাহ গুরবাজ। সেক্ষেত্রে ব্যাক আপ উইকেট কিপার হিসেবে ভরতকে দলে রাখল কেকেআর। অর্থাৎ ঋদ্ধিমান সাহার শহরে খেলবেন ভরত। চেতন সাকারিয়া রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে খেলেছিলেন।

রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে আইপিএলে নজরকাড়া বোলিং করে তাঁর প্রচারের আলোয় আসা। ধারাবাহিকতার জন্য জাতীয় দলে সুযোগ। গত মরশুমে সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফি জয়ের অন্যতম নায়ক। ইডেন গার্ডেন্সে ফাইনালে বাংলার বিরুদ্ধেও তাঁর বোলিং প্রশংসিত হয়েছিল। মঙ্গলবার আইপিএলের নিলাম (IPL Auction)-এ তাঁকে দলে নেওয়ার জন্য অনেক ফ্র্যাঞ্চাইজিই ওৎ পেতে বসে থাকবে বলে মনে করা হয়েছিল। কিন্তু কেকেআর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাকারিয়াকে দলে নিল। অন্য কোনও দল সাকারিয়াকে নিয়ে দরই হাঁকেনি।

নিলামের আগে চেতন সাকারিয়ার (Chetan Sakariya) কেরিয়ারের ওপরই প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছিল। এবং সেটাও ভারতীয় ক্রিকেট বোর্ডের ভুলে! চেতনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন রয়েছে, আইপিএল নিলামের আগে এরকমই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নিলামের আগে যা দেখে হতচকিত হয়ে গিয়েছিল সব ফ্র্যাঞ্চাইজি দলই। তবে পরে জানা যায়, সাকারিয়ার নাম ভুলবশত ওই তালিকায় যোগ হয়েছিল। তাঁর অ্যাকশন নিয়ে কোনও সমস্যা নেই।

নিলামে যে একজন বিদেশি পেসারের জন্য ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স (KKR), সেই ইঙ্গিত ছিলই। কিন্তু প্যাট কামিন্সকে নিয়ে যখন দড়ি টানাটানিতে গেল না নাইটরা, অনেকেই ভেবেছিলেন, হয়তো কৌশল বদলেছে কেকেআর।

কিন্তু কেকেআর ঝাঁপাল মিচেল স্টার্ককে (Mitchell Starc) পেতে। তীব্র লড়াই হল গুজরাত টাইটান্সের সঙ্গে। এবং রেকর্ড দাম উঠল বাঁহাতি পেসারের।যেদিন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স রেকর্ড অর্থে, ২০ কোটি ৫০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিলেন, সেদিন নতুন কীর্তি গড়লেন স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়ে উঠলেন স্টার্ক। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল কেকেআর

মিলামে অজ়ি পেসারের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। কিন্তু অজ়ি পেসার হয়তো নিজেও ভাবেননি যে, তিনি আইপিএলে আগের সব রেকর্ড ভেঙে দেবেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget