এক্সপ্লোর

IPL Final 2023: সোমবার ফাইনাল দেখার জন্য কি নতুন করে টিকিট কাটতে হবে? বিবৃতি দিয়ে কী জানাল বোর্ড?

GT vs CSK: বৃষ্টিতে রবিবার গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের (GT vs CSK) আইপিএল ফাইনালের এক বলও খেলা হয়নি। আজ, সোমবার রিজার্ভ ডে-তে হবে ফাইনাল ম্যাচ।

আমদাবাদ: বৃষ্টিতে রবিবার গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের (GT vs CSK) আইপিএল ফাইনালের এক বলও খেলা হয়নি। আজ, সোমবার রিজার্ভ ডে-তে হবে ফাইনাল ম্যাচ। যাতে বেশি সংখ্যক দর্শক মাঠে আসতে পারেন, তার জন্যই রবিবার ফাইনাল ম্যাচ ফেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু বৃষ্টি বাদ সাধায় সেই ম্যাচ হবে সোমবার।

কিন্তু সোমবার মাঠে দর্শক ঢুকবেন কীসের বিনিময়ে? নতুন করে কি টিকিট কাটতে হবে সকলকে?

এ ব্যাপারে বিবৃতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ও ফাইনালের আয়োজক গুজরাত ক্রিকেট সংস্থা। বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে বাধ্য হয়েই ফাইনাল সোমবার করা হচ্ছে। তবে সোমবারের জন্য আর আলাদা করে টিকিট কাটতে হবে না। রবিবারের ম্যাচের টিকিটেই সোমবার ম্যাচ দেখা যাবে।

গুজরাত টাইটান্সের চিফ অপারেটিং অফিসার অরবিন্দর সিংহ বলেছেন, 'আইপিএল ফাইনালের জন্য সকলেই প্রবল আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকেন। গতবার ২৯ মে-ই আমরা ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আশা করব এবারও ঘরের মাঠে প্রচুর সংখ্যক মানুষ এসে আমাদের হয়ে গলা ফাটাবেন।'

রবিবার আইপিএল ফাইনালের দিন বৃষ্টির জন্য টস করাও সম্ভব হয়নি। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করার পর খেলা পিছিয়ে দেওয়া হয় সোমবার। আজ সন্ধে ৭.৩০ থেকেই শুরু হবে খেলা।

আগেই ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। বিশেষ করে আমদাবাদে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল। তবুও রবিবার আশা করা গিয়েছিল যে, ম্য়াচ শুরু করা যাবে। খেলা শুরু হওয়ার কথা ৭.৩০। আর তার ৩০ মিনিট আগে টস হওয়ার কথা। কিন্তু টসের আগেই প্রবল বৃষ্টি শুরু হয়। তবুও আশা করা গিয়েছিল যে ৯.৩৫ এর মধ্যে যদি বৃষ্টি থেমে যায়, তবে নির্ধারিত ২০ ওভারেই খেলা হবে। কিন্তু রাত যত বাড়ে, বৃষ্টি ততই বাড়তে থাকে। রাত ১২.২৬ এ ম্যাচ শুরু করা গেলেও পাঁচ ওভার প্রতি ইনিংস ম্যাচ করা হতো। কিন্তু মাঠের পরিস্থিতি এতটাই খেলার অনুপযুক্ত হয়ে গিয়েছিল যে, আম্পায়াররা ২ অধিনায়কের সঙ্গে কথা বলে ম্য়াচ সোমবার পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তেই সহমত পোষণ করেন। কারণ গ্রাউন্ডসম্য়ানদের পক্ষেও এক ঘণ্টার মধ্য়ে মাঠ ম্য়াচ আয়োজনের অনুকূল করা সম্ভব হতো না। তাই সোমবারই ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: ABP Exclusive: ভারত vs পাকিস্তান না হলেও ইডেনে হয়তো বিশ্বকাপের ম্যাচ খেলবে ভারত, পাকিস্তান দুই দলই

আমদাবাদের আবহাওয়ার যা পূর্বাভাস তাতে সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি সোমবারও ম্যাচ আয়োজন করা কোনওভাবেই সম্ভব না হয়, তবে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করা হবে। লিগ পর্যায়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করেছিল হার্দিক পাণ্ড্যর দল। তাই নিয়ম অনুযায়ী খেতাবও তাঁরাই পাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget