এক্সপ্লোর

Pragyan Ojha on Dhoni: জানেন কেন সতীর্থদের 'বেস্ট অফ লাক' বলেন না ধোনি?

কিছু কুসংস্কার মেনে চলেন মহেন্দ্র সিংহ ধোনি। এবং মনেপ্রাণে বিশ্বাস করেন, তিনি নিজের এই বিশ্বাসগুলো মেনে চললে তাঁর দল লাভবান হবে।

মুম্বই: অধিনায়ক হিসাবে তাঁর মুকুটে কী নেই?

জাতীয় দলের ক্যাপ্টেন হিসাবে ওয়ান ডে বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফি। টেস্টে বিশ্বের সেরা দলের তকমা। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে জোড়া আইপিএল ট্রফি। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেতাব।

তার পরেও অবশ্য কিছু কুসংস্কার মেনে চলেন মহেন্দ্র সিংহ ধোনি। এবং মনেপ্রাণে বিশ্বাস করেন, তিনি নিজের এই বিশ্বাসগুলো মেনে চললে তাঁর দল লাভবান হবে। কী সেই বিশ্বাস? ফাঁস করলেন তাঁরই এক সময়কার সতীর্থ প্রজ্ঞান ওঝা। যিনি এখন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যও।

প্রাক্তন বাঁহাতি স্পিনার বলেছেন, 'কোনও ম্যাচের আগে এমএস কখনওই ওর সতীর্থদের অল দ্য বেস্ট বা গুড লাক বলত না। কারণ ওর বিশ্বাস, ও যদি কাউকে শুভেচ্ছা জানায়, তাহলে সেই সতীর্থরা সেই ম্যাচে সেভাবে কিছু করতে পারে না। হীতে বিপরীত হয়। ওর অনেক সতীর্থের ক্ষেত্রেই এটা লক্ষ্য করেছে ও। তাই কখনওই ও কাউকে ম্যাচের আগে শুভেচ্ছা জানায় না।'

অনেক ক্রিকেটারই নির্দিষ্ট কিছু বিশ্বাস নিয়ে চলেন। অনেকে মনে করেন কোনও একটা ঘটনা বা জিনিস তাঁর কাছে পয়মন্ত। ক্রিকেট বিশ্বে এরকম অনেকে আছেন যাঁরা ব্যাট করতে যাওয়ার আগে বাঁ পায়ের প্যাড আগে পরেন, কেউ হয়তো কিট ব্যাগে রেখে দেন নিজের পয়মন্ত কোনও দ্রব্য। অনেকে আবার ড্রেসিংরুমে নির্দিষ্ট কোনও একটা চেয়ার ছাড়া বসেন না। কেউ মাঠে ঢোকার সময় কোনও একটা পা সব সময় আগে বাড়ান। ধোনিরও সেরকম একটা পয়মন্ত ব্যাপার রয়েছে। আর সেটা হল সতীর্থদের শুভেচ্ছা না জানানো।

ওঝা বলেছেন, 'একবার এমএসের সঙ্গে কথা হচ্ছিল কার কী বিশ্বাস মেনে চলার ব্যাপার রয়েছে তা নিয়ে। তখনই ও এটা নিয়ে বলেছিল। ম্যাচের আগে কেউই চায় না এমএস তাদের শুভেচ্ছা জানাক। এমএস-ও সেটা করে না।'

সাফল্যের শিখরে থাকা অধিনায়কও তাই কিছু বিশ্বাস মেনে চলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget