এক্সপ্লোর

IPL 2025: সুপার ওভারে গেমপ্ল্যানেই গলদ ছিল রাজস্থানের? দ্রাবিড়ের সমালোচনায় পূজারা, বিশপ

DC vs RR: রয়্যালস শিবিরের গেমপ্ল্যান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সেই তালিকায় আছেন চেতেশ্বর পূজারা, ইয়ান বিশপের মত ব্য়ক্তিত্বরাও। দুজনেই রাহুল দ্রাবিড় ও সঞ্জু স্যামসনকেও একহাত নিয়েছেন।  

জয়পুর: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে সুপার ওভারে ম্য়াচ হারতে হয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। নির্ধারিত ২০ ওভারে দুটো দলই ১৮৮ রান বোর্ডে তুলেছিল। এরপর ম্য়াচ গড়ায় সুপার ওভারে। তাতে প্রথমে ব্য়াট করতে নেমে মিচেল স্টার্কের প্রথম পাঁচ বলে মাত্র ১১ রান বোর্ডে তুলতে পেরেছিল রাজস্থান। পরপর দুটো রান আউট হওয়ায় আর শেষ বলটি খেলতেই পারেনি রাজস্থান শিবির। জবাবে সুপার ওভারে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের কে এল রাহুল ও ত্রিস্টাস স্টাবস জুটি ম্য়াচ জিতিয়ে দেয় দলকে। কিন্তু এই হারের পরই রাজস্থান রয়্যালস শিবিরের গেমপ্ল্যান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সেই তালিকায় আছেন চেতেশ্বর পূজারা, ইয়ান বিশপের মত ব্য়ক্তিত্বরাও। দুজনেই রাহুল দ্রাবিড় ও সঞ্জু স্যামসনকেও একহাত নিয়েছেন।  

স্টার স্পোর্টসের অনুষ্ঠানে উপস্থিত থেকে পূজারা বলেন, ''আমার মনে হয় যে গেলপ্ল্যানেই ভুল ছিল রাজস্থান রয়্যালসের। প্রথম তিনে অবশ্যই রানাকে রাখা উচিৎ ছিল। এছাড়া ওপেনিংয়ে জয়সওয়ালকে দিয়ে শুরু করাতে হত। কারণ মিচেল স্টার্কের বিরুদ্ধে যেভাবে ব্যাটিং করেছিল জয়সওয়াল, তা সত্যিই অসাধারণ। টি-টোয়েন্টি ১৫ বলে ২৬ রান করেছে ও মিচেল স্টার্কের বোলিংয়ে। একবারও আউট হয়নি। টেস্টে ২০৩ বলে ১৩৩ রান করেছে। তিনবার মাত্র আউট হয়েছে। এই পরিস্থিতিতে অবশ্যই জয়সওয়ালকে ওপেনিংয়ে পাঠানো উচিৎ ছিল।''

ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপও পূজারার সুরে সুর মিলিয়ে বলেন, ''আমিও মনে করি অবশ্যই জয়সওয়ালের থাকা দরকার ছিল ক্রিজে। ও যদি শুরুতে স্টার্ককে আক্রমণ করতে পারত, তাহলে হয়ত পরিস্থিতিতটা অন্যরকম হতেই পারত।''

এদিকে, রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেওয়ার পরও দি্লি ক্যাপিটালসের বোলিং কোচ মুনাফ পটেলকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। আইপিএল তাদের প্রকাশিত বিবৃতিতে বলেছে, "দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ মুনাফ পটেলের বিরুদ্ধে বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের ম্যাচের সময় আইপিএল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। যে কারণে মুনাফ পটেলের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং সঙ্গে তাঁকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। মুনাফ পটেল আইপিএল আচরণবিধির ২.২০ অনুচ্ছেদের অধীনে লেভেল ১ এর অপরাধ স্বীকার করেছেন, যা খেলার মনোভাবের বিরুদ্ধে আচরণের সঙ্গে সম্পর্কিত। তিনি ম্যাচ রেফারির সাজা মেনে নিয়েছেন। আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget