এক্সপ্লোর

KKR: নাইটদের আইপিএলে খারাপ পারফরম্য়ান্সের জন্য পুরোপুরি রাহানেকেই দায়ী করলেন এই বিশ্বজয়ী

Hrbhajan On Rahane: একের পর এক ব্য়াটিং, বোলিং ব্যর্থতা দলের ভারসাম্য় নষ্ট করে দিয়েছে। ঘরের মাঠে শেষ ম্য়াচে সিএসকের বিরুদ্ধেও হারতে হয়েছে দুশোর কাছাকাছি রান বোর্ডে তুলেও।

মুম্বই: তিনবারের আইপিএল খেতাব জয়ী। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই এবারের আইপিএলে মাঠে নেমেছিল কেকেআর। অজিঙ্ক রাহানের নেতৃত্বে এবার খেলছে তারা। কিন্তু টুর্নামেন্টের প্রথম থেকে জেতা ম্য়াচ খোয়ানো থেকে শুরু করে একের পর এক ব্য়াটিং, বোলিং ব্যর্থতা দলের ভারসাম্য় নষ্ট করে দিয়েছে। ঘরের মাঠে শেষ ম্য়াচে সিএসকের বিরুদ্ধেও হারতে হয়েছে দুশোর কাছাকাছি রান বোর্ডে তুলেও। প্লে অফের দৌড় থেকে ছিটকেও গিয়েছে দল। আইপিএল আবার শুরু হওয়ার পর যদি বাকি দুটো ম্য়াচও জিতে যায় কেকেআর, সেক্ষেত্রেও তাঁদের পক্ষে প্লে অফে পৌঁছানো সম্ভব নয় বললেই চলে। ব্যাটিং, বোলিং বিভাগে প্রশ্ন তো উঠেছেই, এমনকী অজিঙ্ক রাহানের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এবার সেই সুরেই সুর মেলালেন হরভজন সিংহ। প্রাক্তন ভারতীয় অফস্পিনার মনে করেন এবারের আইপিএলকেকেআরের খারাপ পারফরম্য়ান্সের জন্য় পুরোপুরি দায়ী রাহানেই। 

এবারের আইপিএলে ১২ ম্য়াচ খেলে পাঁচটি ম্য়াচে মাত্র জয় ছিনিয়ে নিতে পেরেছে কেকেআর। ৬টি ম্য়াচ হেরেছে তারা। পঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে একটি ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। রাহানেই দলের সর্বােচ্চ রান সংগ্রাহক চলতি মরশুমে। কিন্তু তাঁর স্ট্রাইক রেট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের কাছেই। তবে ভাজ্জির মতে রাহানের ভুল সিদ্ধান্তই কেকেআরকে ডোবাচ্ছে। হরভজন বলছেন, ''আমার মতে রাহানেই কেকেআরের খারাপ পারফরম্য়ান্সের জন্য একমাত্র দায়ী। ওই প্রধান সমস্যা। রিয়ান পরাগের সামনে রাহানে মঈন আলিকে নিয়ে এসেছিল। সেখানে এতগুলো রান হজম করতে হয়েছিল রাজস্থান ম্য়াচে। আবার সিএসকের বিরুদ্ধে ডেওয়াল্ড ব্রেভিসের সামনে রাহানে আক্রমণে নিয়ে আসেন বৈভব আরোরাকে। যেখানে ৩০ রান খরচ করে দেয় বৈভব। ম্য়াচ ওখানেই শেষ হয়ে গিয়েছিল। আমার মতে রাহানের বৈভবের সঙ্গে সেই মুহূর্তে কথা বলা উচিৎ ছিল। কিন্তু ও তা করেনি।''

কিংবদন্তি ভারতীয় অফস্পিনার আরও বলেন, ''রাহানে দুর্দান্ত ক্রিকেটার ও মানুষ। কিন্তু একজন ক্যাপ্টেন এমন হতে হবে যিনি মানসিকভাবে শক্তিশালী হবেন। প্লেয়ারদের সঙ্গে সবসময় কথা বলে যাবে। তারা কিছু ভুল করতে তা শুধরে দেবে। ওর ক্যাপ্টেন্সি আমার উন্নতমানের মনে হয়নি। চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের জন্য সবকিছুই মজুত ছিল। কিন্তু ম্য়াচটা তারা হেরে গেল।''

আরও পড়ুন: অরুণ জেটলি স্টেডিয়ামে বোমাতঙ্ক, 'অপারেশন সিঁদুর' এর বদলার হুমকি

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget