এক্সপ্লোর

Prasidh Krishna tests Positive: এখনও করোনায় কাঁপছে কেকেআর, সিফার্টের পর আক্রান্ত প্রসিদ্ধ

আইসোলেশনের পরে ফের প্রসিদ্ধের করোনা টেস্ট করানো হবে। সেখানে যদি রিপোর্ট নেগেটিভ আসে, তবেই ইংল্যান্ডের সফরে জন্য ভারতীয় দলে জায়গা পাবেন তিনি।

বেঙ্গালুরু: কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফের করোনার হানা। এবার একই দিনে দুজন আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এল। নিউজিল্যান্ডের টিম সিফার্ট ও ভারতের প্রসিদ্ধ কৃষ্ণ। শুক্রবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে স্ট্যান্ড বাই হিসাবে জায়গা পেয়েছিলেন। তার একদিন পরেই করোনা পজিটিভ হলেন ভারতীয় দলের পেসার ও কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার প্রসিদ্ধ। 

তিনি হলেন কলকাতা নাইট রাইডার্সের চতুর্থ ক্রিকেটার যাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়রের পরে কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় ক্রিকেটার হিসাবে করোনায় আক্রান্ত হয়েছিলেন টিম সিফার্ট। এবার করোনা পজিটিভ কর্নাটকের প্রসিদ্ধ। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে রাখা হয়েছে প্রসিদ্ধকে। তিনি ছাড়াও আবেশ খান, অভিমন্যু ঈশ্বরন ও আর্জান নাগওয়াসওয়ালাও দলে স্ট্যান্ড বাই হিসাবে জায়গা পেয়েছেন। 

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, ইংল্যান্ড রওনা হওয়ার আগে ভারতীয় দলকে ৮ দিনের জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। তারপরেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা হতে পারবে ভারতীয় দল। জৈব সুরক্ষা বলয়ের শুরু হবে ২৫শে মে থেকে। তার আগে প্রত্যেক ক্রিকেটারকে করোনার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। প্রসিদ্ধকে এখন দু'সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। যার অর্থ, ২৩ মে-র আগে তিনি বাইরে বেরতে পারবেন না। তারপর তাঁকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে। সব মিলিয়ে চাপ বাড়ল ডানহাতি পেসারের।

আইসোলেশনের পরে ফের প্রসিদ্ধের করোনা টেস্ট করানো হবে। সেখানে যদি রিপোর্ট নেগেটিভ আসে, তবেই ইংল্যান্ডের সফরে জন্য ভারতীয় দলে জায়গা পাবেন তিনি। তা না হলে বিকল্প কারও খোঁজ করতে হবে বোর্ডকে।

এদিকে, করোনা আক্রান্ত কেকেআরের বিদেশি ক্রিকেটার সিফার্টও। তিনি বাড়ি ফেরার বিমানও ধরতে পারেননি। নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা ডেভিড হোয়াইট বলেছেন, "খুব দুর্ভাগ্যজনক ঘটনা। ওকে সবরকমভাবে সাহায্য করব। আশা করছি, ওর পরবর্তী রিপোর্টটা নেগেটিভ আসবে। তবে ভারতে সেরা চিকিৎসা ব্যবস্থা পাবে ও।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget