এক্সপ্লোর

IPL 2023: ২ দলই প্রথম ম্যাচ জিতেছে, আজ আইপিএলে রাজস্থান-পাঞ্জাব মহারণে কে এগিয়ে?

RR vs PBKS: অন্যদিকে পাঞ্জাব কিংস জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ২ দল। 

গুয়াহাটি: আইপিএলের আজ মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচে ২ দল জয় পেয়েছিল। রাজস্থান তাঁদের প্রথম ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। অন্যদিকে পাঞ্জাব কিংস জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ২ দল। 

মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

আইপিএলের প্রথম মরসুম থেকেই ২ দল মুখোমুখি হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবের নাম পরিবর্ত হয়ে পাঞ্জাব কিংস হয়েছে। মোট ২৪টি ম্যাচ খেলা হয়েছে ২ দলের মধ্যে। তার মধ্যে ১৪টি ম্যাচ রাজস্থান রয়্যালস জয় পেয়েছে। ১০টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস। তার মধ্যে একটি ম্যাচ সুপার ওভারে জিতেছে পাঞ্জাব। ওয়াংখেড়েতে গত মরসুমে শেষ সাক্ষাতে রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। শেষ পাঁচ বারের সাক্ষাতেও এগিয়ে সঞ্জু স্যামসনের দল। তারা ৪ বার জয় পেয়েছে। ১ বার জিতেছে পাঞ্জাব কিংস। 

পাঞ্জাব প্রথম ম্যাচে পায়নি লিয়াম লিভিংস্টোন ও কাগিসো রাবাডাকে। ২ বিদেশি তারকাকে ছাড়াই এদিনও মাঠে নামতে হবে রয়্যালস শিবিরকে। প্রথম ম্যাচে ব্যাট হাতে শিখর ধবনের সঙ্গে জুটি বেঁধে প্রভসিমরন সিংহ দুর্দান্ত শুরু করেছিলেন। এছাড়াও বল হাতে অর্শদীপ সিংহ, রাহুল চাহাররা ছাপ ফেলেছেন। তবে প্রথম ম্যাচ থেকে পাঞ্জাবের প্রাপ্তি অবশ্যই সিকান্দার রাজা। জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডারকে এবার দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচে সুযোগ পেয়েই ব্যাটে-বলে দলকে ভরসা জুগিয়েছেন। 

অন্যদিকে রাজস্থানের ব্যাটিং লাইন আপের তিন স্তম্ভ বাটলার-জয়সওয়াল-স্যামসন। তিন ব্যাটারই প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করেন। আগের ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে দুশোর ওপর রান বোর্ডে তুলে ফেলেছিল রাজস্থান। বল হাতে বোল্ট ছাড়াও অভিজ্ঞ অশ্বিন-চাহাল জুটি প্রথম ম্যাচেও ভাল পারফর্ম করেছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিনশোর বেশি উইকেটের মালিক হয়েছে চাহাল। পাঞ্জাবের বিরুদ্ধেও কোনও বড় অঘটন না হলে একাদশে কোনও বদল হয়ত হবে না।

পিচ রিপোর্ট

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম সাধারণ ব্যাটারদের স্বর্গ বলেই পরিচিত। গত বছর অক্টোবরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল এই মাঠে। সেই ম্যাচে বোর্ডে ৪৫০ রান উঠেছিল মোট। সেই ম্যাচেই শতরান হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি ডেভিড মিলার। এরপর ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের ম্যাচও হয়েছিল এই মাঠে। সেই ম্যাচে মোট ৬৭৯ রান তুলেছিল ২ দল বোর্ডে। শনাকা ও বিরাট শতরান হাঁকিয়েছিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget