এক্সপ্লোর

CSK vs RR: সিএসকের বিরুদ্ধে রয়্যালসদের দাপট অব্যাহত, বৈভব-সঞ্জুর দুরন্ত পার্টনারশিপে ৬ উইকেটে জিতল রাজস্থান

Vaibhav Suryavanshi-Sanju Samson: বৈভব সূর্যবংশী ও সঞ্জু স্যামসনের ৯৮ রানের পার্টনারশিপই দলের জয়ের ভিত গড়ে দেয়।

নয়াদিল্লি: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের (CSK vs RR) দাপট অব্যাহত। মরশুমে দ্বিতীয়বার হলুদ ব্রিগেডকে হারাল রয়্যালস। তরুণ বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ও অভিজ্ঞ সঞ্জু স্যামসনের (Sanju Samson) পার্টনারশিপে ভর করে ছয় উইকেটে জয় পেল রয়্যালস। ১৮৮ রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতেই জয় পেল রাজস্থান।

গত ম্যাচের মতো এদিন শুরুটা দারুণভাবে করেছিল রাজস্থান রয়্যালস। অবশ্য বৈভব শুরুর দিকে তেমন বল খেলার সুযোগই পাননি। যশস্বী জয়সওয়ালই দুরন্ত মেজাজে ব্যাট করছিলেন। তবে বড় শট খেলতে গিয়ে তিনি ৩৬ রানে অনুশূল কম্বোজের বলে বোল্ড হন। তাতে অবশ্য রাজস্থান রয়্যালসের রানের গতি কমেনি। পাওয়ার প্লেতেই ৫৬ রান তুলে ফেলে রাজস্থান রয়্যালস। পাওয়ার প্লে শেষ হওয়ার পর বৈভব যেন আরও আগ্রাসী হয়ে উঠেন। গোটা মরশুমে যে নুর আমেদের বিরুদ্ধে ব্যাটাররা রান করতে চাপে পড়েছেন, আউট হয়েছেন, সেই নুরকেই বড় বড় শট মারেন তিনি। ২৭ বলে পূরণ করেন অর্ধশতরান। 

সঞ্জু স্যামসনও বৈভবকে যোগ্য সঙ্গ দেন। তবে চার ওভারের ব্যবধানে তিন উইকেট হারিয়েই চাপে পড়ে যায় রয়্যালস। এ মরশুমে একাধিকবার জয়ের অবস্থা থেকে হারের মুখ দেখেছে যে রাজস্থান। বৈভব ৫৭ ও স্যামসন ৪১ রানে ফেরেন। তবে দল যাতে পরাজিত না হয়, সেটা নিশ্চিত করেন ধ্রুব জুরেল ও শিমরন হেটমায়ার। শেষের দিকে ১২ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জুরেল। ১২ রানে অপরাজিত থাকেন হেটমায়ার। সহজেই ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। 

এ মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার সিএসকেকে হারাল রাজস্থান রয়্যালস। ১০ ম্যাচে এই নিয়ে মুখোমুখি সাক্ষাৎকারে রয়্যালসের এটি অষ্টম জয়। এই জয়ের ফলে রাজস্থান রয়্যালস নয়েই রইল। শেষ হল তাদের মরশুম। সিএসকে যদি নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে না জেতে, তাহলে আইপিএলে প্রথমবার তারা সবার নীচে শেষ করবে।

এর আগে প্রথম ইনিংসে  শিবম দুবে ও ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) লড়াকু ইনিংস এবং শুরতে তরুণ আয়ুষ মাত্রের ঝোড়ো ব্যাটিংয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (CSK vs RR) লড়াইয়ের রসদ পেল সিএসকে। ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলল হলুদ ব্রিগেড। রাজস্থান রয়্যালসের আকাশ মাধওয়াল (Akash Madhwal) এবং যুদ্ধবীর সিংহ (Yudhvir Singh) তিনটি করে উইকেট নেন। দুবে ৩৯, ব্রেভিস ৪২ ও শুরুতে আয়ুষ মাত্রে ৪৩ রানের ইনিংস খেলেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget