এক্সপ্লোর

KKR: আশায় বুক বাঁধছে কলকাতাবাসী, মাঠে নামতে চলেছেন 'বেবি মালিঙ্গা'

IPL 2026 Matheesha Pathirana: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআর তাঁদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে নামবে। খুব সম্ভবত সেই ম্যাচেই মাঠে নামতে চলেছেন।

কলকাতা: ইতিমধ্য়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে তাঁকে NOC দিয়ে দেওয়া হয়েছে। ফিটনেস টেস্টে পাশ করে গিয়েছিলেন। কিন্তু কবে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেবেন মাথিশা পাথিরানা? এই প্রশ্নের উত্তর মিলে গিয়েছে। কেকেআরের বোলিং ডিপার্টমেন্টের দৈন্যদশা হয়ত কাটবে পাথিরানা আসার পরই, এই আশায় বুক বেঁধেছেন সমর্থকরা। 

গত ১২ এপ্রিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্ধারণ করে দেওয়া ফিটনেস টেস্টে পাশ করে গিয়েছেন মাথিসা পাথিরানা। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময় যে কাফ ইনজুরি হয়েছিল, তা নিয়েই ভুগছিলেন। আইপিএলে প্রথম পাঁচটি ম্যাচে কেকেআরের জার্সিতে মাঠে নামতে পারেননি। তবে আগামী ১৯ তারিখ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআর তাঁদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে নামবে। খুব সম্ভবত সেই ম্যাচেই আইপিএলে নতুন দলের হয়ে কামব্যাক হতে চলেছে 'বেবি মালিঙ্গা'। সূত্রের খবর, আগামী ১৭ এপ্রিল ভারতে পা রাখছেন পাথিরানা। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আগামীকালই ম্য়াচ রয়েছে নাইটদের। যদিও সেই ম্যাচে খেলবেন না লঙ্কা পেসার। তবে কেকেআরে যোগ দেওয়ার পরও এখানে মেডিক্য়াল টেস্ট দিতে হবে পাথিরানাকে। এরপরই একাদশে সুযোগ পাবেন পাথিরানা।

পাথিরানা এলেও কি দলের বোলিং লাইন আপের হাল আদৌ ফিরবে? সে নিয়ে সন্দিহান বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৪ ম্য়াচে হেরে মনোবলই ভেঙে পড়েছে কেকেআর দলের, এমনটাই মনে করেন অশ্বিন। দলে নতুনদের সুযোগ দেওয়ার প্রয়োজন বলেও জানান তিনি। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ''আমার মনে হয় না যে পাথিরানা এলেই দলের হাল পুরো বদলে যাবে। এটা আশা করাটা ভুল যে পাথিরানা এসে হঠাৎ সবকিছু বদলে দেবে। তার থেকে আমার মনে হয় যে নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিৎ কেকেআরের।''

কেকেআরের ব্যাটিং অর্ডার সাজানো নিয়েও প্রশ্ন তুলেছেন অশ্বিন। রিঙ্ক সিংহকে ৪ নম্বর পজিশনে ব্যাটিং করানোর পরামর্শ দিয়েছেন তিনি টিম ম্য়ানেজমেন্টকে। সাধারণত কেকেআরের ব্য়াটিং লাইন আপে রিঙ্কু পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করেন। চারে অঙ্গকৃষ রঘুবংশীকে খেলানো হয়। কিন্তু রাহানে ও রঘুবংশী দু'জনেই মূলত একটু স্লো খেলেন, তাই দলের ওপর চাপ পড়ে যাচ্ছে বলে মনে করেন অশ্বিন। উল্লেখ্য, আগামীকাল আমদাবাদ স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই কি নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিতে পারবে কেকেআর? সেই আশায় কলকাতা প্রেমীরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget