এক্সপ্লোর

LSG vs RCB: কাজে দিল না পাতিদারের লড়াকু ইনিংস, মার্শের ব্যাটিং, প্রিন্সের বোলিংয়ে ছয় ম্যাচ পর জয় পেল LSG

Prince Yadav: আরসিবির বিরুদ্ধে নিজের চার ওভারে ৩৩ রানের বিনিময়ে তিন উইকেট নেন প্রিন্স যাদব।

লখনউ: নাগাড়ে ছয় ম্যাচ হেরে একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে ছিল লখনউ সুপার জায়ান্টস। আজকের ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে (LSG vs RCB) পরাজয় মানেই টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর সব আশা শেষ। তবে টানটান ম্যাচে আরসিবিকে হারিয়ে কোনওক্রমে প্লে-অফের দৌড়ে এখনও টিকে থাকল লখনউ। মিচেল মার্শের (Mitchell Marsh) শতরান ও প্রিন্স যাদবের (Prince Yadav) বোলিংয়ে ভর করেই অবশেষে জয়ের দেখা পেল ঋষভ পন্থের দল।

২১৪-র বড় রান তাড়া করতে নেমে আরসিবির শুরুটা ভাল হওয়ার প্রয়োজন ছিল। তবে শুরুতেই লখনউয়ের বোলাররা নতুন বলে দুই আরসিবি ওপেনারকে ফেরান। শামির বলে চার রানে আউট হন বেথেল, আর প্রিন্স খাতা খোলার আগেই ফেরান বিরাট কোহলিকে। এরপরে অবশ্য রজত পাতিদার ও দেবদত্ত পাড়িক্কাল আরসিবির ইনিংস সামলান। দুইজনে মিলে দলকে শতরানের গণ্ডিও পার করান। তবে তারপরেই ফের উইকেটের ধস নামে। একই ওভারে প্রিন্সের বলে ৩৪ রানের ফেরেন দেবদত্ত ও এক রানে আউট হন জীতেশ শর্মা। ঠিক পরের ওভারেই ৬১ রানে শাহবাজ রজতকে সাজঘরে ফেরান।

এমন পরিস্থিতিতেও ইমপ্যাক্ট সাব হিসাবে নেমে টিম ডেভিড লড়াইয়ের চেষ্টা করেছিলেন। তিনি ৪০ রানে আউট হওয়ার পরেও, ক্রুণাল পাণ্ড্য একটি লড়াকু ইনিংস খেলছিলেন। রোমারিও শেফার্ডও নেমে ব্যাট চালান। খোড়াতে খোড়াতেও জয়ের আশা বজায় রাখে আরসিবির। লখনউয়ের রক্তচার বাড়ে। শেষ ওভারে আরসিবির জয়ের জন্য ২০ রানের প্রয়োজন ছিল। অনেক আলাপ আলোচনা করে তারপরে দ্বিগেশ রাঠিকে বল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁর লেগ স্পিনে রাঠি মাত্র ১০ রানই খরচ করেন এবং অবশেষে জয় পায় লখনউ।

এর আগে প্রথম ইনিংসে বৃষ্টির জেরে বারংবার ব্যাহত হল ম্যাচ। তাও ওপেনিংয়ে মিচেল মার্শের (Mitchell Marsh) দুরন্ত ব্যাটিং এবং শেষের দিকে ঋষভ পন্থ ও নিকোলাস পুরানের বিধ্বংসী ইনিংসে ১৯ ওভারে মাত্র তিন উইকেটের বিনিময়ে ২০৯ রান তুলল লখনউ সুপার জায়ান্টস। ডাকওয়ার্থ লুইস নিয়মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জয়ের জন্য ২১৩ রান তুলতে হবে। এদিন লখনউয়ের হয়ে মার্শ সর্বাধিক ১১১ রানের ইনিংস খেলেন। পন্থ ১০ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন। ৩৮ রানের ইনিংস খেলেন পুরান। 

শেষমেশ এই ইনিংস এবং প্রিন্সের বোলিংয়েই জয় ছিনিয়ে নেয় লখনউ। তবে ম্যাচ জিতেও লিগ তালিকায় সবার নীচেই রইল লখনউ, আর তিনেই রয়েছে আরসিবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget