এক্সপ্লোর

Vaibhav Sooryavanshi: লখনউয়ের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতার দিনেও বিশ্বরেকর্ড গড়ল বৈভব সূর্যবংশী

Rajasthan Royals: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের হয়ে ১১ বলে মাত্র আট রান করে। তাও অবশ্য ৪০ রানে সেই ম্য়াচ জিতে নেয় রয়্যালসরা।

লখনউ: তার বয়স মাত্র ১৫ বছর। এই বয়সে যেখানে সাধারণত বাচ্চারা কার্টুন দেখে, পড়াশোনা করে, জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে, সেখানে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) বিশ্বের তাবড় তাবড় বোলারদের ব্যাট হাতে শাসন করে ইতিহাস গড়ছে। বুধবার, ২২ এপ্রিলও এমনই এক ইতিহাস গড়ল রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals) তরুণ ওপেনার।

ইতিমধ্যেই চলতি আইপিএলে নিজের ব্যাট হাতে দক্ষতার প্রমাণ দিয়েছে বৈভব। তাকে সামলাতে তো রীতিমতো প্রতিপক্ষ দলগুলি বাড়তি সময় নিয়ে বর্তমানে আলাদা করে পরিকল্পনা তৈরি করছে। এটাই প্রমাণ করে দেয় বৈভব আর পাঁচটা সাধারণ ক্রিকেট প্রতিভা বা সাধারণ ১৫ বছর বয়সি বাচ্চাদের থেকে কতটা আলাদা। বুধবার, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (LSG vs RR) তরুণ বাঁ-হাতি তেমন রান পায়নি। লো স্কোরিং ম্যাচে মাত্র আট রানে তাকে সাজঘরে ফেরত পাঠান মহসিন খান। তবে এই আট রানের ইনিংসেও বৈভব রোহিত, বিরাট কোহলি, ক্রিস গেলদের পিছনে ফেলে ইতিহাস গড়ে ফেললেন। 

বৈভব রাজস্থানের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রিন্স যাদবের বিরুদ্ধে একটি বাউন্ডারি মারে। এই বাউন্ডারির সাহায্যেই তৈরি হয় ইতিহাস। সে বলের নিরিখে দ্রুততম ব্যাটার হিসাবে আইপিএলে ৫০০ রানের গণ্ডি পার করে ফেলে। বৈভব মাত্র ২২৭ বল খেলে ৫০০ আইপিএল রান করে। আর বয়সের নিরিখে যে সেই কনিষ্ঠতম ব্যাটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করল, তা বলার জো রাখে না। যে হারে বৈভব রান করছে এবং একের পর এক রেকর্ড ভাঙছে, তাতে আইপিএল শেষে তাকে ভারতের জার্সিতে বিলেতের প্লেনে উঠতে দেখলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না।

এদিনের ম্যাচের কথা বলতে গেলে রাজস্থান রয়্যালস রবীন্দ্র জাডেজার ব্যাটে ভর করে ২০ ওভারে ছয় উইকেটে ১৫৯ রান তোলে। মহম্মদ শামি ও মহসিন, প্রিন্স লখনউয়ের হয়ে দুইটি করে উইকেট নেন। তবে এই রানও তাড়া করতে ব্যর্থ হয় লখনউ। জোফ্রা আর্চার, ব্রিজেশ শর্মা ও নান্দ্রে বার্গার, ফাস্ট বোলারত্রয়ীর আগুনে বোলিংয়ে ভর করেই ৪০ রানে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। লখনউয়ের হয়ে মিচেল মার্শ একাই লড়াকু ৫৫ রানের ইনিংস খেললেও, তিনি ছাড়া আর দুইজন মাত্র ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। 

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget