IPL 2026 Final: কোয়ালিফায়ার জিতেই কি ট্রফি জয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আরসিবি? কোন অঙ্কে?
RCB vs GT: যে ছন্দে রয়েছে রজত পাতিদারের দল, তাতে এবার তারাই কিন্তু এবারও খেতাব জয়ের অন্য়তম দাবিদার। গত আট মরশুমে প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতেছে, তারাই সেই মরশুমগুলোতে চ্যাম্পিয়ন হয়েছে।

আমদাবাদ: আইপিএলের ফাইনালে আজ গুজরাত বনাম আরসিবি দ্বৈরথ। আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি মহারণে নামবে দুটো দল। গতবারের চ্যাম্পিয়ন আরসিবি এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে। আর যে ছন্দে রয়েছে রজত পাতিদারের দল, তাতে এবার তারাই কিন্তু এবারও খেতাব জয়ের অন্য়তম দাবিদার। গত আট মরশুমে প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতেছে, তারাই সেই মরশুমগুলোতে চ্যাম্পিয়ন হয়েছে। কোয়ালিফায়ারে ১ এ যেমন গুজরাত টাইটান্সকে হারিয়ে দিয়েছিল আরসিবি।
২০১৮ থেকে প্রতিটি আইপিএল চ্যাম্পিয়ন প্রথমে কোয়ালিফায়ার ১ জিতেছে ও পরে সেই দলই শিরোপা দখল করেছে
২০১৮ সালে চেন্নাই সুপার কিংস কোয়ালিফায়ার ১-এ সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল জেতে
২০১৯ সালে মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফায়ার ১-এ চেন্নাই সুপার কিংসকে হারিয়ে পরে চ্যাম্পিয়ন হয়
২০২০ সালে মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফায়ার ১ এ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পরে শিরোপা জয় করে
২০২১ সালে চেন্নাই সুপার কিংস কোয়ালিফায়ার ১-এ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ট্রফি জেতে
২০২২ সালে গুজরাত টাইটান্স কোয়ালিফায়ার ১-এ রাজস্থান রয়্যালসকে হারিয়ে নিজেদের অভিষেক মরশুমে চ্যাম্পিয়ন হয়
২০২৩ সালে চেন্নাই সুপার কিংস কোয়ালিফায়ার ১-এ গুজরাত টাইটান্সকে হারিয়ে পরে আইপিল জেতে
২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফায়ার ১-এ সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে
২০২৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোয়ালিফায়ার ১-এ পাঞ্জাব কিংসকে হারিয়ে পরে চ্যাম্পিয়নশিপ জয় করে
এই মরশুমে আরসিবি আবার কোয়ালিফায়ার ১ জিতে গিয়েছে, তাই ফাইনালেও আরসিবি খেতাব জিতেছে।
এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে আরসিবি বনাম গুজরাত মহারণে কারা এগিয়ে যা যদি এক নজরে দেখা যায় ,সেই পরিসংখ্যান ঘাটলে দেখা যাচ্ছে যে মোট ৯ বার আমনে সামনে হয়েছে এই দুটো দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মোট পাঁচবার জয় ছিনিয়ে নিয়েছে। ৪ বার গুজরাত টাইটান্স জয় ছিনিয়ে নিয়েছে ম্য়াচে। প্লে অফে প্রথম কোয়ালিফায়ারে এই গুজরাত টাইটান্সকেই হারিয়ে দিয়েছিল আরসিবি। যদিও গুজরাত দ্বিতীয় কোয়ালিফায়ারে নেমে রাজস্থানকে হারিয়ে দেয়। যদিও এটি প্রথমবার যে বেঙ্গালুরু ও গুজরাত কোনও আইপিএল ফাইনালে একে অপরের মুখোমুখি হবে, গত কয়েক বছরে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে ইতিমধ্যেই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এই প্রতিদ্বন্দ্বিতায় সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডও আরসিবির দখলে। ২৫৪ রান করেছিল আরসিবি কোয়ালিফায়ার ১ এ।



















