এক্সপ্লোর

Virat Kohli: কেকেআরের বিরুদ্ধে মাত্র এক রান করেই বিরাট কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, রইল ভিডিও

RCB vs KKR: কেকেআরের বিরুদ্ধে দুরন্ত শতরানের ইনিংস খেলে দলকে জেতালেন বিরাট কোহলি।

রায়পুর: আইপিএলে (IPL 2026) কেকেআরের বিরুদ্ধে মাঠে নেমেছে আরসিবি। সেই ম্যাচেই মাত্র এক রান করেই উচ্ছ্বাসে ভাসলেন বিরাট কোহলি (Virat Kohli)। সৌরভ দুবের বিরুদ্ধে প্রথম ওভারের শেষ বলেই এক রান করে উচ্ছ্বাসে ভাসেন। কিন্তু হঠাৎ এই উচ্ছ্বাসের কারণ কী? 

আসলে বিগত দুই ম্য়াচে কোহলি খাতাই খুলতে পারেননি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুই বলে শূন্য রানে আউট হন কোহলি, আর তার পরের  ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম বলেই আউট হন 'কিং'। এই ম্যাচে শূন্য করলেই, লজ্জার শূন্যের হ্যাটট্রিক করতেন বিরাট। তবে কেকেআরের বিরুদ্ধে প্রথম ওভারের শেষ বলেই তিনি সৌরভ দুবের বল লেগ সাইডে ফ্লিক করে খাতা খোলেন। আর তারপরেই এদিন শূন্যর হ্যাটট্রিক এড়াতে পেরে উচ্ছ্বাসে ভাসেন কোহলি।   

 

 

ঘটনাক্রমে, এই ম্যাচটি এমনিও কোহলির জন্য ঐতিহাসিক ছিল। আইপিএলের ইতিহাসে এতদিন পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনির দখলেই সর্বাধিক, ২৭৮টি ম্য়াচ খেলার কৃতিত্ব ছিল। তবে সেই কৃতিত্ব এই ম্যাচে মাঠে নামতেই নিজের নামে করে ফেললেন কোহলি। ধোনির ২৭৮টি ম্যাচ খেলার কৃতিত্বকে পিছনে ফেলে ২৭৯তম আইপিএল ম্যাচ খেলতে নামলেন কোহলি। আর এর সঙ্গেই রচিত হল সর্বকালীন ইতিহাস। ধোনি এ মরশুমে একটিও ম্যাচ খেলেননি। সেখানে আরসিবির হয়ে নিয়মিত খেলছেন কোহলি। সেই সুবাদেই তিনি মাহিকে পিছনে ফেলে এগিয়ে গেলেন।  

এই রেকর্ড গড়া ম্যাচটিকে কিন্তু চিরস্মরণীয় করে রাখলেন বিরাট কোহলি। তিনি নিজের আইপিএল কেরিয়ারের নবম শতরান হাঁকালেন। ৬০ বলে অপরাজিত ১০৫ রান করে এদিন আরসিবিকে জিতিয়েই মাঠ ছাড়েন বিরাট কোহলি। আইপিএলে রান তাড়া করতে নেমে কোহলি এদিন বাটলারের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন।  বাটলারের সঙ্গেই যুগ্মভাবে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসাবে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ির বিরুদ্ধে কোহলি একাধিক শতরান হাঁকানোর কৃতিত্বও গড়লেন।

তিনি এই ম্যাচে নিজের ইনিংসের মাধ্যমে আরও একাধিক ইতিহাস গড়েন। কোহলি এই ম্যাচে ১৪ হাজার টি-টোয়েন্টি রানের গণ্ডি পার করে ফেলেন। ক্রিস গেলকে (৪২৩) পিছনে ফেলে দ্রুততম ব্যাটার হিসাবে কোহলি এদিন এই গণ্ডি পার করলেন। টি-টোয়েন্টিতে শতরানের (১০) নিরিখেও কোহলি যুগ্মভাবে তৃতীয় স্থানে উঠে এলেন। আর তাঁর এই শতরানের সুবাদেই ম্যাচ জিতে লিগ তালিকায় শীর্ষে পৌঁছে গেল আরসিবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget