এক্সপ্লোর

IPL Auction 2024: পাঁচ ছক্কা খাওয়া যশে আস্থা, দর কষাকষিতে গুজরাতকে হারিয়ে দয়ালকে কিনল আরসিবি

Yash Dayal: আরসিবির সঙ্গে দর কষাকষিতে ছিল গত বারের ফাইনালিস্ট তথা যশ দয়ালের প্রাক্তন দল গুজরাত টাইটান্সও।

দুবাই: আইপিএলে রিঙ্কু সিংহ তাঁর ৫ বলে ৫ ছক্কা মেরে কেকেআরকে জিতিয়েছিলেন। সেই যশ দয়ালকে (Yash Dayal) ৫ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। গুজরাত টাইটান্সের হয়ে খেলার সময়ই তাঁর বিরুদ্ধে পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কু। তবে সেই ঘটনা যে অতীত এবং গুজরাতেরও যে তাঁর প্রতিভার প্রতি আস্থা রয়েছে, তা নিলামেই দেখা গেল। আরসিবির সঙ্গে দর কষাকষিতে ছিল গত বারের ফাইনালিস্ট দলও। কিন্তু শেষ আরসিবিই যশকে দলে নিতে সক্ষম হল।

২০২২ সালে উত্তরপ্রদেশের বাঁ-হাতি ফাস্ট বোলারকে দলে নিয়েছিল গুজরাত টাইটান্স। প্রথম মরশুমে তিনি মন্দ পারফর্ম করেননি। তবে ২০২৩ আইপিএল মরশুমটা একেবারেই ভাল কাটেনি যশের। রিঙ্কুর বিরুদ্ধে পাঁচটি ছক্কা খাওয়ার পর তিনি মানসিকভাবে এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন যে তাঁর শরীরের ওজনও কমে গিয়েছিল। গোটা মরশুমে মাত্র দুইটি উইকেট নিয়েছিলেন। তবে গত মরশুমের হতাশাকে নয়, তাঁর প্রতিভার উপরই ভরসা রেখেছে ফ্র্যাঞ্চাইজিরা। সেই কারণেই এ মরশুমেও তাঁর জন্য পাঁচ কোটি টাকা খরচ করেছে আরসিবি।

 

 

শুধু যশ দয়াল নন, শাহরুখ খানের জন্যও কিন্তু তাঁর প্রাক্তন দল পাঞ্জাব কিংস বড় দর হাঁকিয়েছিল। ৭ কোটি ৪০ লক্ষ টাকায় শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিল গুজরাত টাইটান্স। তাঁকে রিটেন না করলেও, আইপিএল নিলামে (IPL Auction 2024) তাঁর প্রাক্তন দল পাঞ্জাব কিংস কিন্তু শাহরুখের জন্য দর হাঁকিয়েছিল। কিন্তু দর কষাকষিতে শেষমেশ তাঁদের পেছনে ফেলে তামিলনাড়ুর তারকাকে দলে নিল গুজরাত। 

নয় কোটি টাকায় শাহরুখ এর আগে পাঞ্জাবে যোগ দিয়েছিলেন। তিনি গত মরশুমে ১৬০-এর অধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করলেও, খুব বেশি রান করতে পারেননি। তাঁর ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই কারণেই পাঞ্জাব তাঁকে রিটেন না করারই সিদ্ধান্ত নিয়েছিল। উপরন্তু ঘরোয়া মরশুমেও তাঁর ব্যাট হাতে পারফরম্যান্স একেবারেই আহামরি ছিল না। কিন্তু ফাস্ট বোলারদের বিরুদ্ধে বড় শট মারতে দক্ষ শাহরুখের ফিনিশার হিসাবে বেশ সুখ্যাতি রয়েছে। ইনিংসের শেষের দিকে এক-দুইটো ছয়ও ম্যাচের রং সম্পূর্ণ বদলে দিতে পারে। সেই কারণেই ফিনিশারদের দর বিশ ওভারের ক্রিকেটে বরাবরই বেশি। শাহরুখও তাই ফের একবার নিলাম চড়া দামে বিক্রি হলেন।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget