এক্সপ্লোর

IPL Live In Bangladesh: আর্থিক বকেয়া মেটাতে পারেনি চ্যানেল, বাংলাদেশে আইপিএল সম্প্রচারই বন্ধ করা হল

IPL Live Streaming Bangladesh: মুস্তাফিজ ইস্যুতে প্রথমে কড়া সিদ্ধান্ত নিলেও পরে নিজেদের অবস্থান থেকে সরে এসেছিল বাংলাদেশ।

ঢাকা: আইপিএল আর সম্প্রচারিত করা হবে না বাংলাদেশে। টুর্নামেন্টের প্রধান সম্প্রচারকারী সংস্থা জিওস্টার। আর সেই সংস্থাই এবার বাংলাদেশে আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে চুক্তি ছিন্ন করে দিয়েছে বলে খবর। পুরোটাই আর্থিক কারণে। টাকা মেটাতে পারেনি চ্যানেল, তার জন্য়ই না কি আইপিএল সম্প্রচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদসংস্থা সূত্রের খবর, বাংলাদেশ আইপিএলের সম্প্রচার হত টি স্পোর্টস চ্যানেলে। সেই চ্যানেলই টাকা মেটাতে পারেনি। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমনকে আইপিএলে খেলতে না দেওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে গিয়ে আইপিএল সম্প্রচা বাংলাদেশে না করানোর পথে হেঁটেছিল মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। পরে যদিও সুর নরম করেছিল তারা। খেলা সম্প্রচার করানোর পথে হেঁটেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না। কারণ জিওই চুক্তি ভেঙে দিচ্ছে। টি স্পোর্টসকে দেওয়া এক চিঠিতে জিওস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, ''আর্থিক বকেয়া মেটানোর জন্য দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে। কিন্তু বারবার গাফিলতি চোখে পড়ছে। তাই এই মুহূর্তে চুক্তি ভেঙে দেওয়া হচ্ছে।''

মুস্তাফিজ ইস্যুতে প্রথমে কড়া সিদ্ধান্ত নিলেও পরে নিজেদের অবস্থান থেকে সরে এসেছিল বাংলাদেশ। সে দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক 'ক্রিকবাজ'-কে জানিয়েছিলেন যে যে ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলাতে চান না তাঁরা। তাই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্তান তৈরি রাখতে মরিয়া বাংলাদেশ। আইপিএলও তাই সম্প্রচারের পথেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু এবার জিওস্টার চুক্তি ভেঙে দেওয়ায় সে দেশে মেগা ফ্র্যাঞ্চাইজি লিগের সম্প্রচারই এবার বন্ধ করে দেওয়া হল।

২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত আইপিএলের সম্প্রচারের জন্য টি স্পোর্টসের সঙ্গে চুক্তি করেছিল জিওস্টার। এবার সেই চুক্তিই ভেঙে দেওয়া হল। 

এদিকে, আইপিএলের ইতিমধ্যেই তিনটি ম্য়াচ হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয় ছিনিয়ে নিয়েছিল ঘরের মাঠে। পরের ম্য়াচে কেকেআর মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ওয়াংখেড়েতে সেই ম্য়াচে মুম্বই জয় ছিনিয়ে নেয়। অজিঙ্ক রাহানের দলের বিরুদ্ধে ২২১ রান তাড়া করতে নেমে জয় ছিনিয়ে নেয় হার্দিক পাণ্ড্যর দল। আর গতকাল রাজস্থান রয়্যালস জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। প্রথম ম্যাচে খেলেননি মহেন্দ্র সিংহ ধোনি। আরও কয়েকটি ম্যাচে হয়ত খেলতে পারবেন না তিনি। আজ মুখোমুখি গুজরাত টাইটান্স ও পঞ্জাব কিংস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget