এক্সপ্লোর

IPL 2023: ইসিবির সম্মতির অপেক্ষা, কবে পাঞ্জাব কিংস শিবিরে যোগ দিচ্ছেন লিভিংস্টোন?

Liam Livingstone : পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল লিভিংস্টোনের। রাওয়ালপিণ্ডিতে সেই ম্যাচ খেলার সময়ই চোট পান ইংল্যান্ড তারকা

মোহালি: আইপিএলে নিজের উপস্থিতির জানান দিয়েছেন তিনি। পাঞ্জাব কিংসের (Punjab Kings) জার্সিতে ব্যাট-বল যে কোনও ভূমিকায় ফুল মার্কস পেয়ে পাশ করে গিয়েছেন বারবার। বিস্ফোরক ব্যাটিং হোক বা গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়ার ক্ষমতা, লিয়াম লিভিংস্টোন একজন প্রকৃত অলরাউন্ডারের ভূমিকা পালন করে গিয়েছেন আইপিএলে গত কয়েক বছর ধরে। তবে চোটের জন্য এই মরসুমে প্রথম থেকে তিনি দলের সঙ্গে যুক্ত হতে পারেননি। তবে আগামী ১৩ এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঞ্জাব কিংস মাঠে নামছে, তার আগেই হয়ত দলের সঙ্গে যোগ দেবেন তিনি। চোট সেরে ক্রমশ ফিট হয়ে উঠেছেন তিনি। সূত্রের খবর, এই সপ্তাহের শেষের মধ্যেই ইসিবির তরফে ফিট সার্টিফিকেট দিয়ে দেওয়া হতে পারে লিভিংস্টোনকে। 

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে গত বছর রাওয়ালপিণ্ডিতে নিজের টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন লিভিংস্টোন। সেই ম্যাচেই চোট পান তিনি। এরপর থেকে আর ২২ গজে এখনও ফেরেননি এই তারকা ইংরেজ অলরাউন্ডার। হাঁটুর চোট পেয়েছিলেন লিয়াম। এরপর গোড়ালিতেও চোট পান। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পরের দিনই লিভিংস্টোন এসে দলের সঙ্গে যোগ দিতে পারেন, এমনই জানা যাচ্ছে পাঞ্জাব কিংসের সূত্র মারফৎ।

এক সাক্ষাৎকারে লিভিংস্টোন বলেন, ''এই মুহূর্তে অনেকটা ভাল আছি। গত সপ্তাহের মাঝামাঝি কিছু ইঞ্জেকশন নিতে হয়েছিল। অবশেষে বাইরে বেরোতে পারছি। দৌড়াতে পারছি। ভেতরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। এবার ক্রিকেটের ব্যাট নিয়েও নামতে হবে। ম্যাচ ফিট হয়ে উঠতে চাই। গত কয়েকটা মাস আমার জন্য ভীষণ কঠিন গিয়েছে। গত তিন-চার মাসে সপ্তাহে তিন-চার দিন জিমে যেতাম। আগামী সপ্তাহেই হয়ত ভারতে উড়ে যাব। মাঠে নামার জন্য মুখিয়ে আছি।''

আরসিবিকে হারাল কেকেআর

এক দল প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে ফিরেছে। অন্যদল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে দুরমুশ করে অভিযান শুরু করেছে। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে অবশ্য উলট পুরাণ। ঘরের মাঠে কেকেআরের প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে রইল। প্রথমে ব্যাট করে শার্দুল ঠাকুরের ঝোড়ো ব্যাটিংয়ে ২০৪/৭ তুলল কেকেআর। জবাবে বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসি-গ্লেন ম্যাক্সওয়েল সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ ১৭.৪ ওভারে মাত্র ১২৩ রানে গুটিয়ে গেল। ৮১ রানে ম্যাচ জিতে আইপিএলে প্রথম পয়েন্ট ঘরে তুলল কেকেআর। টিম মালিক শাহরুখ খানের সামনে নাইট-শো দেখল ইডেন।

সেরা শিরোনাম

IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
Rohit Sharma: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget