এক্সপ্লোর

RR vs LSG: নাগাড়ে দ্বিতীয় ম্যাচে নব্বইয়ের ঘরে আউট মিচেল মার্শ, RR-র বিরুদ্ধে বোর্ডে বিশাল রান তুলল LSG

Mitchell Marsh: নিজের শেষ চার ম্যাচে দুইটি নব্বই-র ঘরের ইনিংসের পাশাপাশি একটি সেঞ্চুরিও হাঁকান মিচেল মার্শ।

জয়পুর: নাগাড়ে দুই ম্যাচ, দুই ম্যাচে শতরানের দোরগোড়ায় পৌঁছেও সেঞ্চুরি হাঁকাতে পারলেন না মিচেল মার্শ (Mitchell Marsh)। তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর দুরন্ত ৯৬ রানের ইনিংস এবং মার্শের ওপেনিং পার্টনার জশ ইংলিসের (Josh Inglis) অর্ধশতরানে ভর করেই বিরাট রান তুলল লখনউ সুপার জায়ান্টস (RR vs LSG)। 'ডেথ ওভারে' রয়্যালসের বোলাররা দুরন্ত কামব্যাক না করলেও এক সময় তো মনে হচ্ছিল লখনউ হেসেখেলে ২৫০ রানের গণ্ডি পার করে ফেলবে। তবে শেষের ওভারগুলিতে জোফ্রা আর্চারদের ভাল বোলিংয়ের সুবাদেই পাঁচ উইকেটে ২২০ রানে থামল লখনউয়ের ইনিংস। রয়্যালসদের হয়ে তরুণ স্পিনার যশ রাজ পুঞ্জা (Yash Raj Punja) সর্বাধিক দুই উইকেট নিয়ে প্রভাবিত করেন।

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। রিয়ান পরাগের অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করার সুযোগ পান তিনি। অপরদিকে, লখনউ সুপার জায়ান্টস এদিন এডেন মারক্রাম ও মহম্মদ শামিকে ছাড়াই মাঠে নেমেছিল। লক্ষ্য ছিল বড় রান করা, আর সেই লক্ষ্যে দলের হয়ে শুরুটা দুরন্তভাবে করেন লখনউয়ের দুই ওপেনার মার্শ ও ইংলিস। পাওয়ার প্লেতেই বিনা উইকেটে ৮৩ রান যোগ করে ফেলেন লখনউয়ের ওপেনাররা।

মরশুমের একেবারে শেষভাগে দলের সঙ্গে যোগ দিলেও, শুরু থেকে মাঠে নেমেই দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল ইংলিসকে। এই ম্য়াচেও তিনি নিজের অনবদ্য ফর্ম অব্যাহত রাখেন। মাত্র ২১ বলে এবারের আইপিএলে চার ইনিংসে নিজের দ্বিতীয় অর্ধশতরানটি পূরণ করে ফেলেন ইংলিস। ওপেনিংয়ে দুই অজ়ি লখনউয়ের হয়ে শতাধিক রানের পার্টনারশিপও গড়েন। তবে পুঞ্জার বলে ৬০ রানে সাজঘরে ফিরতে হয় ইংলিসকে। এরপরেও অবশ্য মার্শের ব্যাট থামেনি। তিনি দুরন্ত গতিতে রান করতে থাকেন। দেখতে দেখতেই মার্শ ২৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। ১৩তম ওভারের প্রথম বলেই ১৫০ রানের গণ্ডিও পার করে লখনউ।

এমন সময়ে মনে হচ্ছিল মার্শরা নিঃসন্দেহেই ২৫০-র আশেপাশে রান করবেন। তবে শেষের চার ওভারে লখনউ ৩৮ রানের বেশি যোগ করতে পারেনি। শেষ ওভারে তো জোফ্রা আর্চার মাত্র পাঁচ রান খরচ করেন। অফফর্মের পন্থ এদিন রান পেলেও, রানের গতি বজায় রাখতে পারেননি। সেই গতি খুঁজতে গিয়েই শেষ ওভারে রান আউট হয়ে ৯৬ রানে ফিরতে হয় মার্শকে। পন্থ নিজেও ৩৫ রানে রান আউট হন। তবে তা সত্ত্বেও বেশ রান বোর্ডে তুলল লখনউ। এই নিয়ে এ মরশুমে অষ্টমবার দু'শোর অধিক রান খরচ করল রাজস্থানের বোলিং আক্রমণ। এ মরশুমেই পঞ্জাব কিংস নয় বার দু'শোর বেশি রান দিয়েছে। তবে তা ব্যতীত আইপিএলের ইতিহাসে এক মরশুমে এতবার দু'শো রান আর কোনও বোলিং আক্রমণ খরচ করেনি। তাই স্বাভাবিকভাবেই রয়্যালসের বোলিং নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে। 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget