এক্সপ্লোর

KKR vs RR, LIVE IPL 2020 LIVE Score Updates: রাজস্থানকে ৬০ রানে হারিয়ে প্লে-অফের ক্ষীণ আশা জিইয়ে রাখল কলকাতা

এখন দিল্লি বনাম বেঙ্গালুরু ও মুম্বই বনাম হায়দরাবাদের ম্যাচের ওপর নির্ভর করছে কলকাতা আদৌ প্লে-অফে যাবে কি না ...!!

দুবাই: রবিবাসরীয় সন্ধ্যায় দুবাইতে রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে জিইয়ে রাখল প্লে-অফে যাওয়ার একটা ক্ষীণ আশাও। সেক্ষেত্রে অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করছে মর্গ্যান-বাহিনীদর ভাগ্য।

এদিন কলকাতার রাখা ১৯২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৩১ রানেই আটকে যায় স্মিথ-বাহিনীর ঘোড়া। রাজস্থানের হয়ে কিছুটা বলার মতো লড়াই চালিয়েছেন জেসন বাটলার (২২ বলে ৩৫)। বাকি কেউ-ই সেভাবে দাগ কাটতে পারেননি। ৬ ব্যাটসম্যান দুই-অঙ্কের ঘরেও পৌঁছতে পারেননি। এখান থেকেই বোঝা যাচ্ছে, কলকাতা গোটা ম্যাচে ব্যাটে-বলে কর্তৃত্ব বজায় রেখেছিল।

বল হাতে কলকাতার হয়ে সবচেয়ে সফল প্যাট কামিন্স। ৩৪ রানে ৪ উইকেট দখল করেন তিনি। শিবম মাভি ও বরুণ চক্রবর্তী নেন ২টি করে উইকেট। নাগারকোটি নেন একটি।

এর আগে প্রথম ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৯১ রান তোলে কলকাতা। ফের একবার কেকেআর শিবিরের ত্রাতা হয়ে ওঠেন ওয়েন মর্গ্যান। ৩৫ বলে ৬৮ রানের অধিনায়োকোচিত ইনিংসের সুবাদে কেকেআরকে লড়াকু স্কোর খাড়া করতে সাহায্য করলেন তিনি। ছটি ওভার বাউন্ডারি ও পাঁচটি বাউন্ডারি সাজানো মর্গ্যানের ইনিংসে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭ উইকেটে ১৯১ রান তোলে কেকেআর।

ভাল শুরু করলেও তেওয়াতিয়ার ঘূর্ণিতে মাঝপথে বেসামাল হল কলকাতা শিবির। প্রথম ওভারেই নীতীশ রাণাকে (০) হারালেও ছন্দে ইনিংস এগোনো শুরু করেছিলেন শুভমান গিল ও রাহুল ত্রিপাঠি। ৭২ রানের পার্টনারশিপ জোড়েন তারা। তবে কেকেআর ইনিংসের নবম ওভারে প্রথমে গিল (৩৬) ও তারপর সুনীল নারাইনকে (০) ফিরিয়ে জোর ধাক্কা দেন চলতি মরশুমের রাজস্থান শিবিরের সেরা প্রাপ্তি তেওয়াতিয়া। কিছুক্ষণের মধ্যেই দীনেশ কার্তিকেও (০) স্পিনজালে বেঁধে ফেলেন তেওয়াতিয়া (৩/২৫)। মাঝে সেট হয়ে যাওয়া ত্রিপাঠি (৩৯) শ্রেয়স গোপালের শিকার হন।

ইনিংসের মাঝপথে মাত্র ২৬ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে হাঁসফাঁস অবস্থায় পড়া কেকেআর ইনিংসের হাল ধরেন ক্যাপ্টেন মর্গ্যান। দলে ফেরা আন্দ্রে রাসেল (২৫) কিছুটা সঙ্গ দিলেও কার্তিক ত্যাগীর অফ স্টাম্পের বাইরের দিকের বল মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে বসেন। আইপিএল নিলামের সবথেকে বেশি দর পাওয়া কামিন্স পরিস্থিতি বুঝে ইয়োন মর্গ্যানকে বেশি করে বল খেলার সুযোগ দেওয়ার কাজটা চালাতে থাকেন। শেষপর্যন্ত দায়িত্ব নিয়ে দলকে বড় স্কোর খাড়া করাতে সাহায্য করেন মর্গ্যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget