এক্সপ্লোর

LSG vs DC: লখনউয়ের মাঠে বাংলার ক্রিকেটারদের জয়জয়কার, ৮ উইকেটে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস

IPL 2025: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৩ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস।

লখনউ: ম্যাচের শুরুটা করেছিলেন মুকেশ কুমার (Mukesh Kumar), আর জয়টা নিশ্চিত করলেন অভিষেক পোড়েল (Abhishek Porel)। আইপিএলে (IPL 2025) আজকের ম্যাচটা লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের (LSG vs DC) হলেও, ম্য়াচে নজর কাড়লেন বাংলার দুই তারকা ক্রিকেটার। তাঁদের দৌরাত্ম্যে লখনউকে আট উইকেটে হারাল ক্যাপিটালস। লখনউয়ের বিরুদ্ধে এই মরশুমে দুই ম্যাচই জিতল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। লখনউয়ের হয়ে ব্যাট হাতে অর্ধশতরানের পর বল হাতে দুই উইকেট নিয়ে চেষ্টা করেছিলেন এডেন মারক্রাম। তবে তাতে জয় এল না।

১৬০ রানের লক্ষ্য খুব কঠিন না হলেও, লখনউয়ের ইনিংস প্রমাণ করেছিল বল পুরনো হয়ে গেলে এই পিচে রান করাটা চাপের হতে পারে। সেই কারণেই এদিন দিল্লির ওপেনাররা শুরু থেকে আগ্রাসি পন্থা অবলম্বন করেছিলেন। তবে করুণ নায়ার শুরুটা ভাল করলেও বেশিদূর এগোতে পারেননি। এডেন মারক্রামের বলে ১৫ রানে সাজঘরে ফেরেন তিনি। নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে এরপর ব্যাটিংয়ে নামেন কেএল রাহুল। এই মাঠেই তাঁর সঙ্গে ম্যাচ শেষে লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার ঝামেলা শিরোনাম কেড়ে নিয়েছিল। সেই কারণেই বোধহয় শুরু থেকেই একেবারে বদ্ধপরিকর দেখাচ্ছিল রাহুলকে। আর নিজের ছন্দেই ব্যাটিং করছিলেন অভিষেক পোড়েলও।

দুই টপ অর্ডার ব্যাটার মিলে ইনিংস এগিয়ে নিয়ে যান। পাওয়ার প্লেতে ৫৪ রান তোলে ক্যাপিটালস। তবে পাওয়ার প্লে শেষ হলেও পোড়েল থামেননি। নিজের পালে বল পেলেই বড় শট মারছিলেন তিনি। দেখতে দেখতেই মরশুমের প্রথম অর্ধশতরান পূরণ করে ফেলেন বঙ্গতনয়। তবে তারপর সেই মারক্রামের বলেই ৫১ রানে ধরা দেন তিনি। ১০৬ রানে দ্বিতীয় উইকেট হারায় দিল্লি। এমন পরিস্থিতে রাহুলের ক্রিজে টিকে থাকাটা জরুরি ছিল। তিনি অক্ষর পটেলকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান।

অক্ষরকেও এদিন বিশেষত স্পিনারদের বিপক্ষে দারুণ ছন্দে দেখায়। এই জুটিকে প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগই দেয়নি। শেষমেশ কেএল রাহুল নিজের অর্ধশতরান পূরণ করে দলের জয়ও সুনিশ্চিত করেন। যে মাঠে অপমানিত হয়েছিলেন, সেই ম্যাচেই উইনিং শট মেরে নিঃসন্দেহেই রাহুল সন্তুষ্ট হবেন। তবে ২০ বলে চার ছক্কার সাহায্যে অক্ষরের ৩৪ রানের ইনিংসকে ভুল গেলে চলবে না।

এর আগে দিনের শুরুতে প্রথম ইনিংসের নায়ক ছিলেন মুকেশ কুমার।  লখনউ সুপার জায়ান্টস নিজেদের ঘরের মাঠে শুরুটাও দারুণ করেছিল। অর্ধশতরান হাঁকিয়েছিলেন ওপেনার এডেন মারক্রাম। ওপেনিংয়ে মিচেল মার্শের সঙ্গে যোগ করেছিলেন ৮৭ রান। অর্ধশতরানও হাঁকান মারক্রাম। তবে ইনিংসের দ্বিতীয়ার্ধে দারুণ কামব্যাক করে দিল্লি ক্যাপিটালস। সৌজন্যে মুকেশ কুমার তিনি চার উইকেট নেওয়ায় রানের গতি কমে। শেষ ১০ ওভারে মাত্র ৭২ রান তুলে ১৫৯ রানে ইনিংস শেষ করে লখনউ, যা জয়ের জন্য একেবারেই যথেষ্ট ছিল না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget