এক্সপ্লোর

Mumbai Indians: দলের ভেতরেই সংঘাত চরমে! টুর্নামেন্টের মাঝেই কি ভাগ হয়ে গেল হার্দিক-রোহিত শিবির?

IPL 2024: প্রথম ম্য়াচে চেন্নাই ও পরের ম্য়াচে সানরাইজার্স। মুম্বই ইন্ডিয়ান্সের হাল সত্যিই খারাপ এবারের আইপিএল মরশুম শুরুর থেকেই। পরের ম্য়াচে আগামী ১ এপ্রিল ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

মুম্বই: দেশের একমাত্র আইপিএল ফ্র্যাঞ্চাইজি, যেই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ককেই বারবার খোঁটা শুনতে হচ্ছে মাঠে নামলেই। পরপর ২ ম্য়াচে হার। প্রথম ম্য়াচে চেন্নাই সুপার কিংস ও পরের ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হাল সত্যিই খারাপ এবারের আইপিএল মরশুম শুরুর থেকেই। আর মাঠের লড়াই তো দূর অস্ত। দলের অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ড্যকে অনেকেই মেনে নিতে পারছেন না। আর সূত্র মারফৎ কিছু বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সেখানে জানা যাচ্ছে যে মুম্বই শিবির প্রায় একপ্রকার ২ ভাগে বিভক্ত হয়ে গিয়েছে বর্তমানে। 

সূত্র মারফৎ জানা যাচ্ছে, মুম্বই শিবিরে এই মুহূর্তে দুটো ভাগে বিভক্ত। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বভার পাওয়ার পর থেকেই এই বিষয়টি মূলত মাথাচাড়া দিয়ে উঠেছে। জানা যাচ্ছে যে সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরার মত তারকা ক্রিকেটাররা রোহিতের পক্ষে রয়েছে। তিলক ভার্মার মত তরুণ ক্রিকেটারও রোহিতের পক্ষেই রয়েছেন। অন্য়দিকে ঈশান কিষাণ নাকি হার্দিক পাণ্ড্যর গ্রুপের সদস্য। টিম ম্যানেজমেন্টের মধ্যেও নাকি বিভাজন শুরু হয়ে গিয়েছে। বারবার এমন অনেক ছবি দেখা গিয়েছে যেখানে কায়রন পোলার্ড, লাসিথ মালিঙ্গার মত ব্যক্তিত্বদের সামনেও কুছ পরোয়া নেহি মনোভাব হার্দিকের। সোশ্য়াল মিডিয়ায় যা নিয়ে হার্দিককে ট্রোলের শিকারও হতে চলেছে। 

জানা গিয়েছে মার্ক বাউচারের সঙ্গে রোহিতের সম্পর্ক খুব একটা ভাল নেই এখন। এমনকী রোহিতের নেতৃত্ব হারানোর বিষয়ে বাউচারের মতও নেওয়া হয়েছিল। আকাশ আম্বানির সঙ্গেও হিটম্য়ানের সুসম সম্পর্ক এখন আর নেই। এমন টুকরো টুকরো ঘটনার প্রভাব পড়েছে ম্য়াচেও। টানা দুটো ম্য়াচে হারতে হয়েছে। হার্দিকের ক্যাপ্টেন্সির মান নিয়েও চরম সমালোচনা হচ্ছে।

রোহিত শর্মা কিছুদিন আগেই দুশো ম্য়াচ খেলেছেন মুম্বইয়ের হয়ে। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের কিংবদন্তি। অধিনায়ক হিসাবে মুকেশ ও নীতা অম্বানির দলকে জিতিয়েছেন পাঁচ-পাঁচটি আইপিএল। গত বুধবার অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুশোতম আইপিএল ম্যাচ খেলতে নামলেন হিটম্যান। আর তাঁর এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষ জার্সি দিয়ে বরণ করে নেওয়া হয় হিটম্য়ানকে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচের আগে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য রোহিতের হাতে বিশেষ জার্সি তুলে দেওয়া হল। যে জার্সির পিছনে জ্বলজ্বল করছে ২০০। বিশেষ ম্যাচে এই জার্সি পরেই মাঠে নেমেছেন রোহিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget