এক্সপ্লোর

R Ashwin IPL Exit: পরিবারে করোনার হানা, ৮-৯ দিন রাতে ঘুমোতে পারেননি অশ্বিন

অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে জানালেন, ঠিক কী কারণে তিনি মাঝপথেই আইপিএল ছেড়ে বেরিয়ে আসতে কার্যত বাধ্য হয়েছিলেন।

মুম্বই: ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম আইপিএল চলাকালীনই নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সেই সময় জানা গিয়েছিল, দিল্লি ক্যাপিটালসের অফস্পিনার পারিবারিক সমস্যার কারণে সরে দাঁড়িয়েছিলেন। পরিবারের সদস্যদের কয়েকজন করোনা আক্রান্ত হওয়ার কারণে আইপিএল স্থগিত হওয়ার আগেই নাম তুলে নিয়েছিলেন তিনি। সেই আর অশ্বিন এতদিন পর জানালেন, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর আগে শেষ কয়েকটা ম্যাচ কী অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে জানালেন, ঠিক কী কারণে তিনি মাঝপথেই আইপিএল ছেড়ে বেরিয়ে আসতে কার্যত বাধ্য হয়েছিলেন।

সামনে ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তারপরে জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। যে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অশ্বিন। আগামী ২ জুন দলের বাকিদের সঙ্গে ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা রয়েছে তাঁর। তার আগে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, 'আমার বাড়ির প্রায় প্রত্যেকে করোনা আক্রান্ত হয়েছিল। এমনকী, আমার কয়েকজন আত্মীয়কে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। গুরুতর ছিল তাঁদের অবস্থা। প্রায় ৮-৯ দিন কার্যত ঘুমোতে পারিনি।'

একদিকে করোনা আক্রান্ত পরিবার, অন্যদিকে আইপিএল! এই দুয়ের মধ্যে অশ্বিন বেছে নেন পরিবারকেই। স্ত্রী প্রীতির থেকে বাড়ির খবর জানতে পেরেই চেন্নাই ছুটে আসেন দেশের সিনিয়র স্পিনার। অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, 'বাড়ির প্রায় প্রত্যেকেই করোনাক্রান্ত হয়েছিল। এমনকী আমার বেশ কিছু তুতো ভাই-বোনেদের অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে, ওদের হাসপাতালে ভর্তি করতে হয়। কোনওমতে সুস্থ হয়ে উঠেছে ওরা।'

অশ্বিন জানিয়েছেন, ঘুমোতে না পারার প্রভাব পড়েছিল পারফরম্যান্সে। তিনি বলেছেন, 'ঘুমোতে পারছিলাম না বলে শরীরের উপরে প্রচণ্ড চাপ পড়ছিল। না ঘুমিয়েই ম্যাচ খেলছিলাম। শেষে আর পারিনি। ভীষণ ক্লান্ত লাগছিল। বাধ্য হয়ে তাই মাঝপথে আইপিএল ছেড়ে বাড়ি ফিরে যাই। এমনকী, তারপরে আর কোনওদিন ক্রিকেট খেলতে পারব কি না সেটা নিয়ে প্রশ্ন জেগেছিল। তবু বলব, ওই সময়ে যা করেছি সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল।'

সেরা শিরোনাম

MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
Rohit Sharma: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget