এক্সপ্লোর

ISL: নিজের পছন্দে সেরা আইএসএল একাদশ বেছে নিলেন প্রবীর, দলে বাংলার ৪

ISL 2023: এই দলের গোলে তিনি রেখেছেন দেবজিৎ মজুমদারকে। যিনি বর্তমানে চেন্নাইন এফসি-র হয়ে খেলেন এবং আইএসএলে ৫০-এর ওপর ম্যাচ খেলেছেন।

কলকাতা: বাংলার সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের মধ্যে অন্যতম তিনি। যদিও এখন বাংলার কোনও ক্লাবের হয়ে খেলেন না। গত দুই মরশুমে তিনি ভিনরাজ্যের ক্লাবের জার্সি গায়ে মাঠে নেমেছেন। এ বারও তাই। কিন্তু এ বাংলায় তাঁর জনপ্রিয়তা কমেনি। প্রবীর দাসকে (Prabir Das) বঙ্গ ফুটবল মহল এখনও এক ডাকে চেনেন। এবার প্রবীর নিজের পছন্দের সেরা আইএসএল (ISL Football) একাদশ বেছে নিলেন।

এই দলের গোলে তিনি রেখেছেন দেবজিৎ মজুমদারকে। যিনি বর্তমানে চেন্নাইন এফসি-র হয়ে খেলেন এবং আইএসএলে ৫০-এর ওপর ম্যাচ খেলেছেন। ২০১৬-য় চ্যাম্পিয়ন এটিকে দলে দু’জনেই ছিলেন। এটিকে মোহনবাগানের হয়েও একসঙ্গে খেলেছেন তাঁরা।

তাঁর প্রিয় একাদশের চার ডিফেন্ডার হলেন তিনি নিজে, সন্দেশ ঝিঙ্গন, তিরি ও নারায়ণ দাস। রাইট ফুল ব্যাকের জায়গায় প্রবীর নিজেকে রাখছেন। এ ছাড়াও ভারতীয় দলের নিয়মিত ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন ও স্প্যানিশ ডিফেন্ডার তিরিকে রেখেছেন সেন্ট্রাল ডিফেন্ডারের জায়গায়। বর্তমানে মুম্বই সিটি এফসি-র হয়ে খেলার আগে তিরি এটিকে এফসি, জামশেদপুর এফসি ও এটিকে মোহনবাগানের হয়ে খেলেছেন। কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলে বিখ্যাত হয়ে ওঠার পর সন্দেশ প্রবীরের সঙ্গে সবুজ-মেরুন বাহিনী ও বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলেন।

মাঝমাঠে প্রবীর রেখেছেন দক্ষিণ আফ্রিকার অ্যাটাকিং মিডফিল্ডার সমিঘ দৌতিকে, যিনি এটিকে ও জামশেদপুর এফসি-র হয়ে খেলেছেন আইএসএলে। এটিকে-তে তিনি প্রবীরের সঙ্গে খেলেছিলেন এবং ২০১৬-র চ্যাম্পিয়ন দলেও ছিলেন। এ ছাড়াও প্রবীরের প্রিয় একাদশের মাঝমাঠে রয়েছেন বাংলার খেলোয়াড় প্রণয় হালদারকে। প্রণয় ২০১৫ থেকে আইএসএলে খেলছেন। ২০১৯-২০-র চ্যাম্পিয়ন এটিকে এফসি দলেও প্রবীরের সতীর্থ ছিলেন তিনি। জামশেদপুর এফসি-র হয়ে লিগশিল্ডও জেতেন তিনি।

প্রবীরের দলের আরও দুই মিডফল্ডার শৌভিক চক্রবর্তী ও লালিয়ানজুয়ালা ছাঙতে। সেন্ট্রাল মিডফিল্ডার প্রণয়ের সঙ্গে তিনিও রয়েছেন। এখন শৌভিক খেলেন ইস্টবেঙ্গল এফসি-র হয়ে। ২০১৫-য় দিল্লি ডায়নামোজ দলে প্রবীরের সতীর্থ ছিলেন তিনি। ছাঙতে এই দলের একমাত্র খেলোয়াড়, যাঁর সঙ্গে প্রবীর কখনও একই দলে খেলেননি। তবে গত মরশুমের গোল্ডেন বল জয়ী তারকাকে প্রবীর তাঁর একাদশে বোধহয় রেখেছেন তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য।

প্রবীর দাসের দলে দুই স্ট্রাইকার রয় কৃষ্ণা ও লেইন হিউম। প্রবীর ও রয়ের জুটি সুপার হিট হয়ে উঠেছিল ২০১৯-২০ মরশুমে। সেবার ফাইনাল খেলেন তাঁরা। কিন্তু ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়ে চলে যান রয়। সেবার তাঁরা এটিকে এফসি-র জার্সি গায়ে সারা মরশুম মাতিয়ে দেন। পরে তারা এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি-র হয়েও একসঙ্গে খেলেন। কানাডিয়ান স্ট্রাইকার হিউম আইএসএলের ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার। প্রথমে এটিকে এফসি ও পরে কেরালা ব্লাস্টার্স-এর হয়ে খেলেন তিনি। ২০১৬-য় প্রবীর ও হিউম একই সঙ্গে খেলেন। তবে পরে তাঁরা পরষ্পরের প্রতিদ্বন্দী হয়ে ওঠেন।

প্রত্যাশিত ভাবেই এই দলের কোচ হিসেবে প্রবীর বেছে নিয়ে নিয়েছেন আন্তোনিও লোপেজ হাবাসকে। প্রবীর এক সাক্ষাৎকারে বলেওছিলেন, হাবাসই তাঁর ফুটবল জীবনের সেরা কোচ। এটিকে এফসি-কে দু’বার চ্যাম্পিয়ন করেন হাবাস। প্রবীরকে তিনি অ্যাটাকিং ফুল ব্যাক হিসেবে খেলিয়েছিলেন। ২০১৯-২০ মরশুমে হাবাসের প্রশিক্ষণেই সেরা সময় কাটিয়েছিলেন প্রবীর। সে বার পাঁচটি গোলে অ্যাসিস্ট করেছিলেন। যা একই মরশুমে একজন ডিফেন্ডারের সবচেয়ে বেশি অ্যাসিস্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget