এক্সপ্লোর

ISL: শেষ মিনিটের গোলের ম্যাচের ফয়সালা, আইএসএলের ইতিহাসে এমন সেরা ১০ মুহূর্ত

ISL Update: ফুটবল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে ম্যাচ জেতানো বা হারের হাত থেকে বাঁচানোর ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এই রকম ঘটনা মাঝে মাঝে দেখা যায়।

কলকাতা: শেষ মুহূর্তের গোল আইএসএলের ইতিহাসে আগেও একাধিকবার হয়েছে। চলতি মরশুমেই এমন হয়েছে। ইসবসনেরই সতীর্থ আশির আখতার চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ১০০তম মিনিটে গোল করেন। যদিও সেই ম্যাচে ম্যাচের ছবি পাল্টে যায়নি।

ফুটবল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে ম্যাচ জেতানো বা হারের হাত থেকে বাঁচানোর ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এই রকম ঘটনা মাঝে মাঝে দেখা যায়। অনেক দিন পরে পরেই ঘটে এমন ঘটনা। তাই এমন ঘটনাকে ফুটবলের বিরল ঘটনাই বলা হয়।

ইন্ডিয়ান সুপার লিগেও শেষ মুহূর্তের গোলে ছবি বদলেছে অনেক বারই। গত বৃহস্পতিবার যেমন নর্থইস্ট ইউনাইটেডের ইবসন মেলো জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ৯৮তম মিনিটে গোল করে দলকে নাটকীয় জয় এনে দেন। জামশেদপুর এফসি ৯৪ মিনিট পর্যন্ত ১-০-য় এগিয়ে ছিল। জয় প্রায় তাদের হাতের মুঠোয় চলে এসেছিল। কিন্তু ৯৪ মিনিটের মাথায় মিচেল জাবাকোর গোলে সমতা আনে নর্থইস্ট। কিন্তু ৯৮ মিনিটের মাথায় যে ভাবে গোল করে দলকে জয়ের মুখ দেখান ইবসন, তা অভাবনীয়।

এমন অভাবনীয় শেষ মুহূর্তের গোল এর আগেও একাধিকবার হয়েছে আইএসএলের ইতিহাসে। চলতি মরশুমেই এমন হয়েছে। ইসবসনেরই সতীর্থ আশির আখতার চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ১০০তম মিনিটে গোল করেন। যদিও সেই ম্যাচে ম্যাচের ছবি পাল্টে যায়নি। নর্থইস্ট এমনিতেই ২-০-য় জিতছিল। আশিরের গোলে ব্যবধান বাড়ে মাত্র। কিন্তু আইএসএলের ইতিহাসে এখন পর্যন্ত এটিই সবচেয়ে দেরীতে হওয়া গোল।

এ রকম সবচেয়ে দেরীতে হওয়া দশটি গোলের তালিকা তৈরি করা গেলে সবার ওপরে যেমন থাকবে আশিরের গোলটি, তেমনই দ্বিতীয় স্থানে থাকবে কেরালা ব্লাস্টার্সের সি বিনীতের ৯৯ মিনিটের মাথায় হওয়া গোল, যার জেরে কেরালা ব্লাস্টার্স হারিয়েছিল এফসি গোয়াকে। তিন নম্বরে থাকবে ইবসনের সাম্প্রতিক গোলটি।

কলকাতার ফুটবলপ্রেমীদের হয়তো মনে থাকবে গত মরশুমে তৎকালীন এটিকে মোহনবাগানের জনি কাউকো এমনই এক গোল করে করেছিলেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। সেই গোলটি ছিল ৯৭তম মিনিটে। সেই গোলে জয় এনে দিতে না পারলেও কাউকো দলকে এক পয়েন্ট এনে দেন। আর ব্লাস্টার্সের ২-১-এ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

ঠিক কী ঘটেছিল? সেই ম্যাচে স্টপেজ টাইমের সাত মিনিটে উত্তেজনার পারদ চরমে ওঠে। ভাস্কেজের ক্রস থেকে ভিনসি ব্যারেটো গোলে শট নিলে তা পোস্টে লেগে ফিরে আসে। সন্দেশ ঝিঙ্গনের গোলমুখী হেড আটকে দেন ব্লাস্টার্সের গোলকিপার। প্রবীর দাসকে জার্সি ধরে টেনে মাটিতে ফেলে দেন আদ্রিয়ান লুনা। কিন্তু লাল কার্ড দেখতে হয় প্রবীরকেই। প্রবীর অবশ্য আগ্রাসী প্রতিক্রিয়া দেখান। রেফারির আচমকা সিদ্ধান্তে দশ জন হয়ে যাওয়ার পর যেন হঠাৎ জ্বলে ওঠে এটিকে মোহনবাগান এবং ঠিক তখনই অভাবনীয় গোলটি করে বিপক্ষের দুই পয়েন্ট ছিনিয়ে নেন কাউকো। হুগো বুমৌস গোলটি প্রায় সাজিয়ে দেন কাউকোর পায়ে। বক্সের মাথা থেকে তা সোজা গোলে মারেন ফিনল্যান্ডের মিডফিল্ডার। গোলকিপার প্রভসুখন গিল (যিনি এ বার ইস্টবেঙ্গলের গোলকিপার) বাঁ দিকে ঝাঁপিয়ে বলে আঙুল ছোঁয়ালেও তা আটকাতে পারেননি।

২০১৯-২০ মরশুমে এমনই আর এক গোল করেছিলেন এটিকে-র রয় কৃষ্ণা। সেটি ছিল মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তাদের ম্যাচ। যুবভারতী শেষ মুহূর্ত পর্যন্ত মুম্বইয়ের দল এগিয়ে ছিল ২-১-এ। স্টপেজ টাইমেই কেভিন সার্জ গোল করে মুম্বইকে জয়ের রাস্তা দেখিয়ে দেন। এর পরেও যে সমতা আনতে পারে এটিকে তা বোধহয় কেউই ভাবতে পারেননি গ্যালারিতে। ঘরমুখী, হতাশ জনতাকে ফিরিয়ে আনে রয় কৃষ্ণার গোল। মুম্বই ডিফেন্ডারদের ভুলকে কাজে লাগিয়ে শরীরের এক মোচড়ে  গোল দেন ফিজির এই গোলমেশিন। তাতেই প্রায় খোয়া যাওয়া এক পয়েন্ট ফিরে পায় এটিকে। 

সবচেয়ে দেরীতে দেওয়া দশটি গোলের যদি কোনও তালিকা তৈরি করা হয়, তা হলে তা কী দাঁড়াবে, তা নীচে দেওয়া হল। একবার চোখ বুলিয়ে নিন। পারলে রেখেও দিতে পারেন।

 

তারিখ           গোলের সময়            গোলদাতা                    দল                                   প্রতিপক্ষ              

২৯-৯-২৩          ৯৯.১২             আশির আখতার      নর্থইস্ট ইউনাইটেড        চেন্নাইন এফসি           

৮-১১-১৬           ৯৮.২৪                 সি বিনীত            কেরালা ব্লাস্টার্স                       এফসি গোয়া            

২৬-১০-২৩         ৯৮.০২              ইবসন মেলো        নর্থইস্ট ইউনাইটেড         জামশেদপুর এফসি      

১৪-১০-১৫          ৯৭.৩১                 কালু উচে                পুণে সিটি                             ওডিশা এফসি           

১৪-০১-১৮          ৯৭.২১            গুইয়ন ফার্নান্ডেজ       ওডিশা এফসি             বেঙ্গালুরু এফসি       

১৪-১০-১৫          ৯৬.৩২              রিচার্ড গাজে            ওডিশা এফসি                 পুণে সিটি           

১৯-০২-২২         ৯৬.১৯              জনি কাউকো       এটিকে মোহনবাগান        কেরালা ব্লাস্টার্স        

২৬-১১-১৬         ৯৬.০০              শৌভিক ঘোষ         নর্থইস্ট ইউনাইটেড        চেন্নাইন এফসি       

২৫-১১-১৯          ৯৫.৫২           নেরিউস ভাল্সকিস      চেন্নাইন এফসি           হায়দরাবাদ এএফসি   

১৪-১২-১৭           ৯৫.৪৫              সুনীল ছেত্রী            বেঙ্গালুরু এফসি              পুণে সিটি              

৩০-১১-১৯          ৯৫.৪৫                 রয় কৃষ্ণা              এটিকে এফসি                মুম্বই সিটি এফসি       

সেরা শিরোনাম

Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
Abhishek Sharma Record: হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
IND vs WI: ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget