এক্সপ্লোর

East Bengal in ISL: ধারাবাহিক ব্যর্থতা, কীসের আফশোস করছেন লাল হলুদ কোচ মারিও রিভেরা?

East Bengal in ISL: কিন্তু সেই কাজটা কী ভাবে করবেন তিনি, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে পরের ম্যাচগুলিতেও যে তাঁর দলের লক্ষ্য একই থাকবে, তা জানাতে ভুললেন না তিনি।

কলকাতা: ডার্বিতে হতাশাজনক হারের পরে দলকে এখন সামনের ছ’টি ম্যাচে লড়াই করার জন্য উজ্জীবিত করাই এসসি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মারিও রিভেরা-র প্রধান কাজ। কিন্তু সেই কাজটা কী ভাবে করবেন তিনি, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে পরের ম্যাচগুলিতেও যে তাঁর দলের লক্ষ্য একই থাকবে, তা জানাতে ভুললেন না তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন নতুন খেলোয়াড়দের নিয়েও, বিশেষ করে নতুন স্ট্রাইকার জুটি পেরোসেভিচ-মার্সেলো জুটিকে নিয়ে। কী বললেন রিভেরা? জেনে নেওয়া যাক।   

আমরা সবাই পেশাদার। পেশাদারদের দল এটা। জয় হোক, বা হার। একটা ম্যাচের পর আর একটা ম্যাচের জন্য সমান ভাবে তৈরি থাকতে হয়। ম্যাচ শেষ হওয়ার পরে সেই ম্যাচের ভালগুলো নিয়ে সেগুলো ধরে রাখার চেষ্টা করা ও খারাপগুলোকে শোধরানো এবং পরের ম্যাচের জন্য তৈরি হওয়া, এটাই নিয়ম।

জেতার পরে একটা দলকে উজ্জীবিত করা সোজা। কারণ, ভাল কিছু করলে তবেই জেতা যায়। আর ভাল কিছু করার পরে ছেলেদের উজ্জীবিত করা সোজা কাজ।

খুবই ভাল জুটি এরা। ওরা মরসুমে শুরু থেকে যদি একসঙ্গে খেলতে পারত, তা হলে আরও ভাল হত। কিন্তু এই সময়ে আর ওদের সেরাটা দেখতে পাব বলে মনে হয় না। মার্সেলো ইংলিশটা ঠিকমতো বলতে পারে না বলে ওর সিস্টেমটা ঠিকমতো বুঝতে সময় লাগবে। অন্যরা এই ব্যাপারে ওর চেয়ে অনেকটা এগিয়ে গিয়েছে। ওরা যদি মরসুমের শুরু থেকে খেলতে পারত, তা হলে মনে হয় আইএসএলের অন্যতম সেরা আক্রমণাত্মক ফর্মেশন হত আমাদের।

এদিকে, আইএসএলে মরসুমের মাঝেই মুম্বই সিটি এফসি থেকে লোনে নাওচা সিংহকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল। তরুণ এই ডিফেন্ডার ২০২০-২১ মরসুমে গোকুলাম এফসির হয়ে খেলেছেন। কেরলের এই দলটির হয়ে আই লিগে খেতাবও জিতেছেন। মণিপুরের এই তরুণ ২০১৯ সালে ডুরান্ড কাপেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ২২ বছরের এই তরুণ নেরোকা এফসির হয়ে কেরিয়ার শুরু করেছিলেন যুব দলে। এরপর ট্রাউতে যোগ দেন তিনি। ২০১৮-১৯ আই লিগে নেরোকার হয়ে মাঠে নেমেছিলেন। এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে তিনি বলেন, ''আমি এসসি ইস্টবেঙ্গলে খেলার জন্য মুখিয়ে রয়েছি। এটি দেশের অন্য়তম সেরা ক্লাব। অনেক সম্মান জড়িয়ে ক্লাবের সঙ্গে। আমি চাই প্রতি মুহূর্তে ক্লাবের হয়ে ভাল পারফর্ম করতে।''                                                 ----------- তথ্য সৌজন্যে আইএসএল মিডিয়া

সেরা শিরোনাম

Anshul Comboj: কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
SAFF Championship: ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
Bengal vs Maharashtra Day 3: ইডেনে দ্বিতীয় ইনিংসেও কাঁপুনি বাংলার ব্যাটিংয়ে, রঞ্জি ম্যাচের শেষ দিন থ্রিলার?
ইডেনে দ্বিতীয় ইনিংসেও কাঁপুনি বাংলার ব্যাটিংয়ে, রঞ্জি ম্যাচের শেষ দিন থ্রিলার?
Gill On Rohit: 'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল
'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget