এক্সপ্লোর

হামলার হুমকি আইএস-এর, বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্যারিস: রাশিয়ায় বিশ্বকাপ শুরু হতে বাকি আর এক সপ্তাহ। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এরই মধ্যে বিশ্বত্রাস জঙ্গি সংগঠন আইএস-এর হামলা চালানোর হুমকির জেরে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় গত বছরের শেষদিক থেকেই হুমকি দিতে শুরু করেছে আইএস। এই হুমকিকে উড়িয়ে দিতে নারাজ নিরাপত্তারক্ষীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ‘লোন উলফ’ হামলা বা স্থানীয় জিহাদিদের মাধ্যমে আক্রমণ চালাতে পারে আইএস। রাশিয়ায় সম্প্রতি একাধিক জঙ্গি হামলা হয়েছে। চেচনিয়া সহ রাশিয়ার একটি বড় অংশে এক দশকেরও বেশি সময় ধরে প্রভাব বিস্তার করছে আইএস। সম্প্রতি সিরিয়া ও ইরাক থেকে প্রায় ৮,৫০০ জঙ্গি রাশিয়ায় ফিরে গিয়েছে। তারাই বিশ্বকাপের সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সের আন্তর্জাতিক ও কৌশলগত বিষয়ক প্রতিষ্ঠানের ডিরেক্টর পাস্কাল বনিফেস বলেছেন, ‘এখন সব আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাতেই সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা থাকে। ক্যামেরার মতোই জঙ্গিরাও এই প্রতিযোগিতাগুলির দিকে নজর রাখে। সিরিয়ায় রাশিয়ায় হস্তক্ষেপ বিরক্তিকর। তবে এর জন্য সমস্যা তৈরি হয়নি। এটা না হলেও জঙ্গি হামলার আশঙ্কা থাকত।’ এর আগে ২০১৬-র ইউরো কাপ, রিও অলিম্পিক এবং লন্ডন অলিম্পিকেও জঙ্গি হামলার আশঙ্কা ছিল। ২০১৬ ইউরো কাপের তিন মাস আগে সে বছরের মার্চে ফ্রান্সের তৎকালীন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস ঘোষণা করেন, প্যারিস থেকে এক কট্টর জিহাদিকে গ্রেফতার করা হয়েছে। সে ইউরো কাপে হামলা চালানোর ছক কষেছিল। শেষপর্যন্ত ইউরো কাপ বা অলিম্পিকে জঙ্গি হামলা হয়নি। তবে বিশ্বকাপের সময় রাশিয়ার নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।

সেরা শিরোনাম

Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
Ronaldo On Messi: 'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?
'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Bengal vs Delhi: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget