এক্সপ্লোর

সচিনের সঙ্গে তুলনা সঠিক নয়, বিব্রত বোধ করি: কোহলি

নয়াদিল্লি: সম্প্রতি দুরন্ত ছন্দে ব্যাটিং করছেন বিরাট কোহলি। তিনি নিজেও মনে করছেন, গত দুমাস যেভাবে ব্যাটিং করছেন, এর আগে সেরকম আর কখনও করতে পারেননি। যদিও ফর্মের শিখরে পৌঁছে গেছেন কিনা, তা জানেন না। কোহলি বলেছেন, আমার মনে হচ্ছে, গত কয়েকমাসে আমি সবে শুরু করেছি। একইসঙ্গে কোহলি বলেছেন, সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা তাঁকে বিব্রত করে। অনেক কোচই তাঁর কাছে জানতে চেয়েছেন, তিনি ফর্মের শিখরে পৌঁছে গিয়েছেন কিনা। এর জবাবে কোহলি বলেছেন, আমি জানি না, সেরা ফর্মে খেলছি কিনা। শুধু এটুকু বলতে পারি, আমি বল অনেক ভালো হিট করছি, যা আগে কোনওদিন হয়নি। তবে এই সময়টা হেলাফেলার নয়। গত টি-২০ বিশ্বকাপ থেকে স্বপ্নের ফর্মে রয়েছেন কোহলি। আইপিএলেও অব্যাহত সেই ফর্ম। ইতিমধ্যেই তিনটি শতরান সহ আইপিএলে এক মরশুমে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়েছেন তিনি। কোহলি বলেছেন, অন্য কিছু ভাবার থেকে এই পর্বটা আমি উপভোগ করতে চাই। আগে কখনও নিজেকে এত শান্ত মনে হয়নি। শুধু ক্রিকেটার হিসেবেই নয়, ব্যক্তি হিসেবেও নিজেকে আরও উন্নত করতে চাই। এক সাক্ষাত্কারে কোহলি মাঠে নামার আগে নিজের মনোভাব সম্পর্কেও জানিয়েছেন কোহলি। মাঠে নামার আগে নিজের হৃদস্পন্দন মেপে নেন কোহলি। তিনি বলেছেন, নিজেকে শান্ত রাখতে চাই বলে এটা করি। যদি হার্ট খুব দ্রুত গতিতে চলে, মনে হয় নিজের সেরাটা দিতে পারব না। তাই হার্টবিট মেপে নামি। নিজের ইনিংস শুরু করি। বিধ্বংসী ফর্মের কারণে অনেকেই কোহলির সঙ্গে সচিনের তুলনা করছেন। কিন্তু এ ধরনের তুলনা একেবারেই না-পসন্দ কোহলির। তিনি বলেছেন, সত্যি কথা বলতে কী, এতে খুব বিব্রত লাগে। এতে সচিনের উপরই অবিচার হচ্ছে। সচিনের সঙ্গে কারও তুলনা চলে না। আপনারা এমন একজন ব্যাটসম্যানের কথা বলছেন যাঁর দক্ষতা, যাঁর ক্ষমতাই আলাদা। কোহলি আরও বলেছেন, আমি নিজের খেলার ক্ষমতা উন্নত করেছি। কিন্তু সচিন যা যা করেছেন, তা করার জন্মগত অধিকার নিয়ে এসেছিলেন। আমি তো দু’বছর হল ভাল খেলছি। সচিন চব্বিশ বছর দেশের সেবা করে গিয়েছেন। আমাদের প্রজন্মের যে কোনও ব্যাটসম্যানের চেয়ে উনি সব সময় দু’টো ধাপ উপরে থাকবেন। আমিও ওঁকে দেখে অনুপ্রেরণা পাই। কিন্তু আমি নিজের মতো রাস্তা তৈরির চেষ্টা করি।

সেরা শিরোনাম

Bengal vs Kerala Day 1: পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
Kieron Pollard: মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
IND A vs NZ A: পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ

ভিডিও

TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget