এক্সপ্লোর

IND vs WI: অভিষেকেই কি সেঞ্চুরি পাবেন যশস্বী? কী পরামর্শ দিলেন ইশান্ত শর্মা?

Ishant On Yashasvi: ভারতের হয়ে ১০৫ টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে দিল্লির এই দীর্ঘকায় পেসারের। যদিও ২০২১ সালের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে।

ডমিনিকা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল। আর এই ম্যাচের মধ্যে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে প্রথম টেস্টের একাদশে সুযোগ মিলেছে। আর প্রথম দিনের শেষে ব্যাট হাতেও নিজের নামের সুবিচার করে ৪০ রানে অপরাজিত রয়েছেন এই তরুণ মুম্বইকর। অভিষেক টেস্টে কি তিনি সেঞ্চুরি করতে পারবেন, তা হয়ত সময়ই বলবে। কিন্তু বেশ ছন্দে রয়েছেন যশস্বী। ৬টি বাউন্ডারিও হাঁকিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। 

যশস্বী যখন টেস্টে অভিষেক করছেন, ঠিক সেই সময়ই কমেন্ট্রি বক্সে অভিষেক করেছিলেন ইশান্ত শর্মা। ভারতের হয়ে ১০৫ টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে দিল্লির এই দীর্ঘকায় পেসারের। যদিও ২০২১ সালের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। তবে ইশান্ত মনে করেন যশস্বীর সুবর্ণ সুযোগ রয়েছে এই ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর। ভারতের তারকা পেসার বলছেন, ''যশস্বীর কাছে সুবর্ণ সুযোগ রয়েছে এই ম্যাচে পারফর্ম করার। মঞ্চ তৈরি হয়েছে রয়েছে। ওর এখন এখান থেকে প্রথমে অর্ধশতরান পূরণ করা উচিত। এরপর ধীরে ধীরে নিজের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এই ম্যাচে সেঞ্চুরি করার সুযোগ আছে ওর সামনে।"

ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৮০/০। তবে ইশান্ত শর্মা মনে করেন এখান থেকেও ক্যারিবিয়ানরা ঘুরে দাঁড়াতে পারে। তিনি বলছেন, "দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজের জন্য। যদি উইকেট ওরা নাও তুলতে পারে, অন্তত পক্ষে ভারতের রান রেটের দিকে নজর দেওয়া উচিত। ভারত এখনও পর্যন্ত ৮০ রান বোর্ডে তুলে কোনও উইকেট হারায়নি। কিন্তু যদি ওয়েস্ট ইন্ডিজ প্রথম সেশনে দ্বিতীয় দিন বেশি রান না খরচ করে, তবে পরে উইকেট পাওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।"

বিরাট নজিরের হাতছানি

এদিকে আজই ২ কিংবদন্তিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে কোহলির সামনে। বিরাটের দখলে টেস্টে ৮৪৭৯ রান করেছেন। তিনি আজ যদি আরও ২১ রান করতে পারেন তাহলেই ৮৫০০ রানের গণ্ডি পার করে ফেলবেন কোহলি। মাত্র ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসাবে সাড়ে আট হাজার রানের গণ্ডি পার করবেন কোহলি। বিরাট যদি ২৫ রান করেন তাহলেই তিনি লাল বলে বীরেন্দ্র সহবাগের আন্তর্জাতিক রানের রেকর্ড ভেঙে দেবেন। সহবাগের দখলে ৮৫০৩ রান রয়েছে। ২৫ রান করলেই কোহলি সহবাগকে পিছনে ফেলে ভারতের পঞ্চম সর্বোচ্চ টেস্ট রানসংগ্রাহক হয়ে যাবেন।

কোহলি যদি ৬২ রান করেন, তাহলে তিনি ভিভ রিচার্ডসকেও পিছনে ফেলে দেবেন। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি টেস্টে ৮৫৪০ রান করেছেন। কোহলি ৬২ রান করলে সেক্ষেত্রে তাঁর দখলে ৮৫৪১ রান হয়ে যাবে। টেস্টে সর্বকালীন সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় সেক্ষেত্রে কোহলি ২৬ নম্বরে উঠে আসবেন। আজই ভাল ইনিংস খেললে কোহলি কিন্তু এই দুই কিংবদন্তিকে পিছনে ফেলে দেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget