এক্সপ্লোর

ভারতে বড় রান করাই চ্যালেঞ্জ: ডারেন লেম্যান

মেলবোর্ন: আসন্ন সফরে ভারতের মাটিতে বড় রান করাই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এমনটাই মনে করেন অজি দলের কোচ ডারেন লেম্যান।

চার-টেস্টের সিরিজ খেলতে আর কিছুদিনের মধ্যেই ভারতে এসে পৌঁছবে ব্যাগি-গ্রিন ব্রিগেড। আগামী ২৩ ফেব্রুয়ারি পুণে টেস্ট দিয়ে শুরু হতে চলেছে ওই রোমহর্ষক সিরিজ।

ভারত সফরকে যে অস্ট্রেলিয়া দল হাল্কাভাবে নিচ্ছে না, তা জানিয়ে দেন লেম্যান। তিনি জানিয়ে দেন, ভারত সফরের কথা মাথায় রেখে তাঁরা দীর্ঘদিন ধরে অনুশীলন করেছ দল। খুঁটিয়ে দেখা হচ্ছে প্রত্যেক ভারতীয় ক্রিকেটারের ভিডিও ফুটেজ।

লেম্যান জানিয়ে দেন, উপমহাদেশীয় পিচে বিপক্ষের ২০ উইকেট তোলার বিষয়ে তিনি ভাবছেন না। তিনি চিন্তিত দলের ব্যাটসম্যানদের নিয়ে। যদিও, মনে করিয়ে দেন, ভারত সফর নিয়ে ভেবে এখনই রাতের ঘুমের ব্যাঘাত ঘটাতে চাইছেন না তিনি।

অস্ট্রেলিয়ার এই প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যানের মতে, একটা বিষয় পরিষ্কার। তা হল, (ভারত সফরে) সবকিছু ঠিকঠাক করতে হবে। ভারতকে হারাতে হলে অস্ট্রেলিয়াকে নিখুঁত ক্রিকেট খেলতে হবে।

উদাহরণস্বরূপ, তিনি জানান, যা ক্যাচ আসবে, তা ধরতে হবে। বিপক্ষেপ ওপর ক্রমাগত চাপসৃষ্টি করতে হবে। লড়াই চালিয়ে যেতে হবে। লেম্যানের মতে, লড়াই হবে ভারতের ব্যাটিং ও অজি বোলিংয়ের। যদিও, দলের ব্যাটসম্যানদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

ভারতের মাটিতে শেষবার অজিরা টেস্ট সিরিজ জেতে ২০০৪ সালে। সেই দলের সদস্য ছিলেন লেম্যান। ওই সিরিজে ২টি শতরান করেছিলেন মার্টিন। যার দৌলতে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ দখল করেছিল অস্ট্রেলিয়া।

পাশাপাশি, ২০০১ সফরে, হেডেন অবিশ্বাস্য ভাল খেলেছিল। একাই প্রায় ৫৫০ রান করেছিলেন। এদিন সেই অভিজ্ঞতাকে স্মরণ করিয়ে তিনি জানান, কোনও একজনকে ম্যাথু হেডেন বা ডেমিয়েন মার্টিনের জায়গা নিতে হবে। তিনি আশা করেন, আসন্ন সিরিজ থেকে অস্ট্রেলিয়া আরেকটি হেডেন বা মার্টিনকে আবিষ্কার করতে পারবে।

সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজের উল্লেখ করে লেম্যান যোগ করেন, ইংল্যান্ড ভাল খেলেও হেরেছে। এর থেকেই বোঝা যাচ্ছে, ভারত যা রান করবে, তার থেকে বেশি রান করতে হবে। সেটাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি কোচ।

লেম্যান বলেন, আমাদের হাতে জাত-স্পিনার রয়েছে যাঁরা ২০ উইকেট নিতে পারে। আবার ফাস্ট বোলার রয়েছে, যাঁরা রিভার্স সুইয়ে দক্ষ। তবে, স্কোরবোর্ডে যথেষ্ট রান করতে হবে, যা চাপের।

সেরা শিরোনাম

Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
Prithvi Shaw: লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget